ফেঁসে যাচ্ছেন প্রসেনজিৎ, হারাচ্ছেন পদও!

টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি তাকে নিয়ে গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে, কয়েকদিন আগে তিনি বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন। এমনকি বিজেপিতে যোগদানের জন্য মুকুল রায়ের সঙ্গে গোপন বৈঠকও করেছেন এই নায়ক।

আর সেই কারণে এবার ফেঁসে যাচ্ছেন প্রসেনজিৎ। এমনকি কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদ থেকেও নাকি তাকে অপসারণ করা হবে। আর বিজেপিতে যোগদানের ব্যস্ততায় তিনি সম্প্রতি চলচ্চিত্র উৎসবের বৈঠকেও অনুপস্থিতি ছিলেন। সবমিলিয়ে পদবঞ্চিত হতে চলেছেন নায়ক প্রসেনজিৎ।

তবে ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্র জানায় পুরোপুরি ভিন্ন কথা। সূত্রটি বলছে, প্রসেনজিৎ কদিন ধরে বিজেপিতে যোগদানের জন্য মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেছেন- এমন তথ্য নাকি সম্পূর্ণ ভুল। সম্প্রতি একটি ব্যক্তিগত কাজে দিল্লি গিয়েছিলেন তিনি। সে সময় বিমানে উঠে দেখেন মুকুল তার সহযাত্রী।

প্রসেনজিৎ

এ সময় নাকি সৌজন্যতার খাতিরে তার সঙ্গে কথা বলেছিলেন প্রসেনজিৎ। এ প্রসঙ্গে প্রসেনজিতের ঘনিষ্ঠ মহলের বয়ান, পরিচিত মানুষের সঙ্গে কথা না বলা অভদ্রতা, তাই সৌজন্য বিনিময় করেছিলেন নায়ক। তাদের আরও দাবি, ওই সময় নানা বিষয়ে কথা বলেছেন প্রসেনজিৎ-মুকুল। তবে সেদিনের আলোচনায় কোনোভাবেই রাজনৈতিক কথা ছিল না বলেও সূত্রটি জানায়।

প্রসেনজিৎ-মুকুলের সাক্ষাতের দিন ওই ফ্লাইটে পরিচিত আরও যারা ছিলেন এবং দিল্লি পৌঁছানোর পরে নেতা ও অভিনেতা উভয়ই নিজ নিজ গন্তব্যের উদ্দেশে পা বাড়ান। এরপর থেকে মুকুল রায়ের সঙ্গে প্রসেনজিতের আর কখনো দেখা হয়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রটি আরও বলছে, তবে মুকুল রায়ের সঙ্গে সেই সাক্ষাতের কারণেই কলকাতা চলচ্চিত্র উৎসবের কমিটি থেকে বাদ দেয়া হচ্ছে প্রসেনজিৎকে। এটা মোটেও কাম্য নয়।

এটি ছাড়াও সম্প্রতি রোজভ্যালি কেলেঙ্কারি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য প্রসেনজিৎকে তলব করেছে ইডি। এরপরই সামনে আসে মুকুল রায়ের সঙ্গে তার সাক্ষাতের কথা।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026