দুই পর্দায় সরব মৌসুমী হামিদ

দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। এবার ঈদে দুই পর্দাতেই দেখা গেছে তাকে। কোরবানির ঈদে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ভালোবাসার রাজকন্যা’ শিরোনামের একটি চলচ্চিত্র। এতে মৌসুমীর সঙ্গে জুটি বেঁধেছেন মডেল-অভিনেতা শিপন মিত্র। আর ছবিটি নির্মাণ করেছেন রাজু আলীম।

এদিকে, ‘ভালোবাসার রাজকন্যা’ হয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ।

গল্পটি প্রসঙ্গে নায়িকার ভাষ্য, মানুষের জীবনের সংকট নিয়ে মূলত ছবির গল্প।

এই ছবি ছাড়াও মৌসুমী হামিদের অভিনয়ে মুক্তির অপেক্ষায় আছে ‘গোর’ শিরোনামের আরও একটি চলচ্চিত্র। এটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। এছাড়া নায়িকার হাতে আছে আরিফুর জামানের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামের অন্য একটি চলচ্চিত্র। যেখানে তিনি রাজলক্ষীর চরিত্রে অভিনয় করছেন।

মৌসুমী হামিদ

মৌসুমী হামিদ ক্যারিয়ারে ‘জালালের গল্প’, ‘ব্লাকমেইল’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি'সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসিত হন।

কোরবানির ঈদে ডজন খানেক নাটকে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এবার তার অভিনীত উল্ল্যেখযোগ্য কয়েকটি নাটক হলো মঞ্জুরুল আলমের ‘হৃদয় ডানার প্রজাপতি’, মাকসুদুর রহমান বিশালের ‘তোমাকে বলে দেবো’, সহিদুন নবীর ‘কুরবানী’, নাজমুল রনির ‘তোমার জন্য আমি’ ও রেদওয়ান রনির ‘বিহাইন্ড দ্য পাপ্পি’।

বর্তমানে ঈদের ছুটিতে আছেন মৌসুমী হামিদ। বুধবার তার সঙ্গে আলাপকালে নিজেই জানালেন, ঈদের ছুটির সময়টুকু পরিবারের সবার সঙ্গে কাটাচ্ছেন তিনি। তবে খুব শিগগির ছুটি কাটিয়ে শুটিংয়ে ফিরবেন বলেও জানান মৌসুমী হামিদ।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ভোটে জিতলে সবাইকে নিয়ে উন্নয়নের সিদ্ধান্ত নিব: হাবিব Feb 06, 2026
img
‘বিশ্বকাপের দলে থাকতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে নেইমারকে’ Feb 06, 2026
img
কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: মুফতি রেজাউল করীম Feb 06, 2026
img
গাড়ি ধাক্কায় ২ যুবক আহত, গ্রেপ্তার অভিনেতা রাজু Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির Feb 06, 2026
img
এক নজরে বিএনপির নির্বাচনী ইশতেহার Feb 06, 2026
img
শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির Feb 06, 2026
img
আর কাউকে লুটপাট করতে দেবো না : শফিকুর রহমান Feb 06, 2026
img
অভিনয় নিয়ে ওসিডি আছে আমার: জয়া আহসান Feb 06, 2026
img
‘গুপ্ত’ বলার কারণে আপনাদেরও হাসিনার মতো পতন হবে : ডা. মিতু Feb 06, 2026
img
শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
হাঁসের ডিম বিক্রির টাকা উপহার পেয়ে আবেগাপ্লুত শামা ওবায়েদ Feb 06, 2026
img
‘রোল মডেলরা এসব করে না’- হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি Feb 06, 2026
img
০.০১ সেকেন্ডের জন্য ফাইনালে উঠতে পারলেন না ইমরান Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার অনুরোধের জবাব দিলো পাকিস্তান Feb 06, 2026
img
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
তারেক রহমানের নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
সড়কে ঝরল ছাত্রদল নেতাসহ দুজনের প্রাণ Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

বিনা বেতনে স্নাতকোত্তর পর্যন্ত নারীর পড়াশোনার প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026