বন্ধুর বোনকেই বিয়ে করছেন সিয়াম

বন্ধুর বোন অবন্তীর সঙ্গে নয় বছরের পরিচয় চিত্রনায়ক সিয়ামের। আর সাত বছর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক। এবার এই সম্পর্ক স্থায়ী রূপ পেতে যাচ্ছে। জীবনসঙ্গী হিসেবে তাঁরা দুজন শুরু করছেন সংসার জীবন।

শুক্রবার রাতে রাজধানীর বারিধারায় কনে শাম্মা রুশাফি অবন্তীর বাসায় কনে পক্ষের গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। শনিবার সন্ধ্যায় বর সিয়ামের রাজারবাগের বাসায় আরেকটি গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে।

আর রোববার (১৬ ডিসেম্বর) রাজধানীর এক রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের আকদ হবে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা হবে আগামী বছর।

জানা যায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বিষয়ে স্নাতক শেষ করেছেন অবন্তী। এখন তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নি করছেন।অন্যদিকে মা-বাবার একমাত্র ছেলে সিয়াম পড়াশোনায়ও ভীষণ মেধাবী। মা-বাবার ইচ্ছায় ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হন।

কিন্তু পরের বছর ইউনিভার্সিটি অব লন্ডনে ভর্তি হয়ে সেখান থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। যুক্তরাজ্য থেকে বার অ্যাট ল শেষ করে দেশে ফিরে অভিনয়ে পুরোদস্তুর জড়িয়ে পড়েন।

প্রথমদিকে বিজ্ঞাপনচিত্রে পরবর্তীতে ছোট পর্দায় কাজ শুরু করেন সিয়াম। তার অভিনীত প্রথম নাটক 'ভালোবাসা ১০১'।

তবে নাটকে তেমন একটা সাফল্য না পেলেও চলচ্চিত্রে এসে তাক লাগিয়ে দেন তিনি। তার অভিনিত চলচ্চিত্র 'পোড়ামন ২' ও 'দহন' দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।এদিকে, সিয়াম আহমেদের তৃতীয় ছবি ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। ছবিটিতে সিয়ামের বিপরীতে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা।

টাইমস/এএস/কেআরএস

Share this news on:

সর্বশেষ

img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো : জামায়াত আমির Feb 04, 2026
img
পুতিনের সঙ্গে ভিডিও কল, অতঃপর ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শির Feb 04, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির Feb 04, 2026
img
সারজিস আলমকে জরিমানা Feb 04, 2026
img
কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার: জামায়াত আমির Feb 04, 2026
img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026
img
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মের হাতে পরিণত হবে: সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
‘ধুরন্ধর ২’-তে কি সালমান থাকছেন? বলিউডে জোর গুঞ্জন Feb 04, 2026
img
বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান Feb 04, 2026
img
একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক Feb 04, 2026