নোটিশ পাওয়ার পর ডাবিংয়ে সাড়া দিলেন শাকিব

অনেক দিন ধরে শাপলা মিডিয়ার একটা কাজ ঝুলিয়ে রেখেছিলেন শাকিব খান- এমনটা অভিযোগ করে আসছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান। পরে এমন অভিযোগের ভিত্তিতে সাত দিনের আল্টিমেটাম পাঠিয়ে পার পেলেন শাপলা মিডিয়া।

বুধবার এই অভিযোগ করে শাকিব খানের কাছে নোটিশ পাঠায় সেলিম খান। নোটিশ পাওয়ার একদিন পরই বৃহস্পতিবার ডাবিংয়ের সময় দিতে রাজি হয়েছেন শাকিব খান।

মূলত শাহিন সুমনের পরিচালনায় ‘একটু প্রেম দরকার’ সিনেমাটির শুটিং শেষ হলেও বাকি ছিল ছবিটির ডাবিংয়ের কাজ। কিন্তু শাকিব খানের গড়িমসিতে আটকে ছিল বাকি কাজ।

পরে সিনেমার কাজ শেষ করার অনুরোধ জানিয়ে বহুবার শাকিবের কাছে বলা হলেও কর্ণপাত করেননি তিনি। উপায়ন্তর না পেয়ে শেষমেশ নোটিশ পাঠায় শাপলা মিডিয়া।

শাকিব খান

এতে সাত দিনের মধ্যে ছবিটির কাজের ব্যাপারে রাজি না হলে ‘একটু প্রেম দরকার’ ছবিটির এ পর্যন্ত খরচ হওয়া দুই কোটি ৩১ লাখ ৩৮৩ টাকা এবং শাপলা মিডিয়ার এক বছরের ক্ষতিপূরণ দিয়ে ছবিটি শাকিব খানের মালিকানায় নেয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। অন্যথায় শাকিব খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন ছবিটির প্রযোজক সেলিম খান।

তবে সেই বিষয়টি আর বেশি দূর আগাতে দেননি শাকিব খান। নোটিশে সাড়া দিয়ে কাজে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে ছবিটির ডাবিংয়ের জন্য তিনদিন সময়ও দিয়েছেন শাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক শাহীন সুমন।

এই প্রসঙ্গে ছবির পরিচালক জানান, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে তিন দিন ডাবিংয়ের তারিখ দিয়েছেন শাকিব খান। এই তিন দিন কাজ করলে ছবিটির কাজ শেষ হবে বলে আশা করছি।

গত বছরের ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তির ঘোষণা দেয়া হয়েছিল। ছবির কাজ অসম্পূর্ণ থাকায় সেই সময় ছবিটি মুক্তি পায়নি। আবারও সামনে ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শাপলা মিডিয়া।

‘একটু প্রেম দরকার’ ছবিতে অভিনয়ের জন্য শাকিব খান একাই নিয়েছিলেন ৬০ লাখ টাকা।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026
img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026