দেশে পৌঁছেছে মালয়েশিয়ায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টা ৫৫ মিনিটে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ বিমানযোগে তাদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর ইউএনবির।

পরে প্রবাসী কল্যাণ ডেক্সের মাধ্যমে মরদেহগুলো পরিবার কাছে হস্তান্তর করেন তারা। নিহত যুবকের প্রত্যেক পরিবারকে প্রবাসী কল্যাণ ডেক্স থেকে মরদেহ পরিবহন ও দাফনের খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার দেবপুর ৪ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ারের ছেলে সোহেল (২৪), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরভাগল ৩ নম্বর ওয়ার্ডের মো. আমির হোসেনের ছেলে আল আমিন (২৪), কুমিল্লা জেলার লাকসাম থানার দুরলবপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মহিন (৩৭), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার হাসানপুর কলেজ পাড়ার ঢাকাগাঁও গ্রামের মো. ইউনুস মুন্সির ছেলে মো. রাজিব মুন্সী (২৬) ও নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াখোলা ২ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদের ছেলে গোলাম মোস্তফা (২২)।

৭ এপ্রিল রাতে কর্মক্ষেত্র থেকে ফেরার পথে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে শ্রমিক পরিবহনকারী একটি বাস খাদে পড়লে পাঁচ বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। আহত হন আরও ৩৫ জন।

ওই দুর্ঘটনায় চার বাংলাদেশি আহত হন। তাদের মধ্যে তিনজন হলেন- শামীম আলী, মো. রাজিবুল ইসলাম ও মোহাম্মদ ইউনুস। তাদের পুত্রাজায়া ও সারদাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আজ খুলনা ও যশোরে দুটি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান Feb 02, 2026
img
রাফাহ ক্রসিং সীমিত আকারে খুলে দিল ইসরাইল Feb 02, 2026
img
শাহরুখ খানকে বিমানবন্দরে আটকে দিলেন নিরাপত্তা কর্মী, নেপথ্যে কোন কারণ! Feb 02, 2026
img

লক্ষ্মীপুর-৪ আসন

বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 02, 2026
img
রোহিঙ্গাদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিল নরওয়ে Feb 02, 2026
img
ভারতের শেয়ারবাজারে বড় বিপর্যয়, ১০ লাখ কোটি রুপি গায়েব Feb 02, 2026
img
হাসপাতাল ও অফিস-আদালতের আশেপাশে হর্ন বাজালে গুনতে হবে জরিমানা! Feb 02, 2026
img
কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : রেজাউল করীম Feb 02, 2026
img
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির মন্তব্য Feb 02, 2026
img
কী এই এপস্টেইন ফাইল? কেন বিশ্বব্যাপী এটি এতো আলোচিত? Feb 02, 2026
img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026