© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয়ে আয় করুন ৩ লক্ষ টাকা!

শেয়ার করুন:
ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয়ে আয় করুন ৩ লক্ষ টাকা!
health-desk
০২:২৬ পিএম | ০৪ নভেম্বর, ২০১৯

ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার এই মৌসুমে ভাইরাসটির আক্রমণ থেকে বাঁচতে আমাদের প্রস্তুতির শেষ নেই। অনেকেই নিশ্চয়ই এর মধ্যেই গ্রহণ করেছেন ফ্লুয়ের প্রতিষেধক টিকা।

ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার এই মৌসুমে ভাইরাসটির আক্রমণ থেকে বাঁচতে আমাদের প্রস্তুতির শেষ নেই। অনেকেই নিশ্চয়ই এর মধ্যেই গ্রহণ করেছেন ফ্লুয়ের প্রতিষেধক টিকা।

তবে সুখবর হলো, ইনফ্লুয়েঞ্জার হাত থেকে আপনাকে আর পালিয়ে বাঁচতে হবে না। বরং ফ্লু’তে আক্রান্ত হয়েই এবার আপনি কামিয়ে নিতে পারবেন প্রায় ৩ লক্ষ টাকা। আর সে জন্য আপনাকে জেনে বুঝেই আক্রান্ত হতে হবে ভাইরাসটিতে।

সম্প্রতি এমনই এক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি এন্ড ইনফেকসাস ডিজিজ এর বিজ্ঞানীরা। গবেষণার স্বার্থে কিছু লোককে তারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে (এইচ১এন১) আক্রান্ত করতে চায়। আর এই গবেষণায় অংশ নিলেই আপনাকে দেয়া হবে ৩,৩০০ ইউএস ডলার। বাংলাদেশী মুদ্রায় যা ২,৭৯,৬৭৭ টাকার সমমান।

অংশগ্রহণকারীদের নাক দিয়ে স্প্রের মাধ্যমে ঢুকিয়ে দেয়া হবে ফ্লুয়ের ভাইরাস। এরপর আক্রান্তদের কম করে হলেও এক সপ্তাহ কাটাতে হবে হাসপাতালে।

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অবস্থিত ইউনিভার্সিটি অব ম্যারিল্যাণ্ড, উত্তর ক্যারোলিনাতে অবস্থিত ডিউক ইউনিভার্সিটি, মিসৌরিতে অবস্থিত সেন্ট লুইস ইউনিভার্সিটি এবং অহিওতে অবস্থিত সিনসিনাটি চিল্ড্রেনস হসপিটালে এই নিরীক্ষাটি চালানো হবে।

১৮ থেকে ৫০ বছর বয়সী সুস্থ সবল ৮০ জন ব্যক্তি এই গবেষণায় অংশগ্রহণ করতে পারবেন। গবেষণার ফল প্রকাশিত হবে ২০২০ সালে।

তথ্যসূত্র: ফক্সএইট

 

টাইমস/এনজে/এইচইউ

মন্তব্য করুন