কেন চিনির বদলে গুড়ের চা খাবেন

আপনি যদি চা প্রেমিক হয়ে থাকেন তাহলে হয়তো মনে করবেন, সকালে চমৎকার এক কাপ চা দিয়ে দিন শুরু করার থেকে ভালো কিছু হয় না। কিন্তু অনেকেই চিনির কারণে দৈনন্দিন চা পান সীমাবদ্ধ রাখতে বাধ্য হন। যদিও বিভিন্ন বাসাবাড়ি কিংবা চায়ের দোকানে চিনি ব্যবহার খুবই জনপ্রিয়, তবে এটি স্বাস্থ্যকর কিছু নয়।

ডায়াবেটিস রোগীর জন্য চিনির বিকল্প হিসেবে স্টেভিয়া ও চিনিমুক্ত ক্যাপস্যুল রয়েছে। আর যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য গুড় হচ্ছে উত্তম বিকল্প। চিনি হচ্ছে আখ হতে পরিশোধিত দ্রব্য, অন্যদিকে গুড় তুলনামূলকভাবে অনেক বেশি প্রাকৃতিক এবং কম প্রক্রিয়াজাত।

গুড় চিনির থেকে অধিক স্বাস্থ্যকর। এতে ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো বেশ কিছু ভিটামিন ও মিনারেল বিদ্যমান। শীতকালে গুড় খেলে শরীরে প্রয়োজনীয় তাপ উৎপন্ন হয়, যা শরীরকে ভেতর থেকে গরম রাখে।

চলুন জেনে নিই গুড় খাওয়ার উপকারিতা সমূহ-

  • গুড় খাবার হজম করতে সহায়তা করে। বিশেষত যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য গুড় খুবই উপকারী। সকালে গুড়ের চা খেলে খাদ্য বিপাক প্রক্রিয়া দ্রুততর হয়।
  • গুড় আয়রনের সমৃদ্ধতম উৎস। রক্তের হিমোগ্লোবিন তৈরিতে এই উপাদানটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন গুড় খেলে দেহে আয়রনের চাহিদা পূর্ণ হবে। এটি লোহিত রক্তকণিকাগুলোকে অক্সিজেন বহনে সহায়তা করে এবং ফুসফুস থেকে আমাদের সমস্ত দেহে তা ছড়িয়ে দেয়। যারা অ্যানেমিয়াতে আক্রান্ত তাদের জন্য গুড় খুবই উপকারী।
  • আদা চায়ে গুড় মেশালে তা রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নয়ন ঘটায় এবং সাধারণ ঠাণ্ডা ও অ্যালার্জি থেকে আমাদেরকে মুক্ত রাখে।

  • এটি অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, যা দেহের র‌্যাডিক্যাল ড্যামেজ প্রতিরোধ করে। যা একইসঙ্গে পরিষ্কারক হিসেবে কাজ করে। অর্থাৎ এটি আমাদের দেহ হতে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে।
  • নির্দিষ্ট পরিমাণে গুড় খেলে ওজন কমানোর ক্ষেত্রেও তা ভূমিকা রাখে। বিশেষ করে যারা পেটের মেদ কমাতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য গুড় হতে পারে খুবই উপকারী। এটি স্বাস্থ্যকর মেটাবোলিজম তৈরি করে, যা দ্রুত ও ভালোভাবে খাবার হজমের ক্ষেত্রে সহায়ক। তথ্যসূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে : নাহিদ Feb 01, 2026
img
তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের Feb 01, 2026
img
দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যু, কারণ নিয়ে পরিবারের ধোঁয়াশা Feb 01, 2026
img
‘বিয়ে’ বিষয়টিকে আমরা পছন্দই করি, যথেষ্ট গুরুত্বও দেই, অহেতুক জাঁকজমক ছাড়া: অনুজয় Feb 01, 2026
img
আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে- প্রশ্ন সিডনি সুইনির Feb 01, 2026
img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026
img
নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 01, 2026
img
জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শাওনের মন্তব্য Feb 01, 2026
img

এপস্টেইন ফাইলসে তথ্য

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার Feb 01, 2026
img
ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত Feb 01, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
জামায়াত আমিরের ফেসবুক আইডি হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক? : মাহাদি আমিন Feb 01, 2026
একজন শিল্পীর আর্তনাদ: বিনোদন জগতের বর্তমান দুরবস্থার পেছনের গল্প Feb 01, 2026
কিষানের সেঞ্চুরির পর আর্শদিপের পাঁচ উইকেট, সিরিজ জিতল ভারত Feb 01, 2026
img
জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন! Feb 01, 2026
img
সম্প্রতি বিতর্কে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের! Feb 01, 2026