পাউডারে ক্যান্সার, জনসনকে গুনতে হচ্ছে ২১০ কোটি ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রের একটি আদালত সে দেশের বিশ্বখ্যাত ব্র্যান্ড জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে একটি মামলার রায় বহাল রেখেছে। এর ফলে বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিটিকে ২১০ কোটি ডলার জরিমানা পরিশোধ করতে হবে।

বার্তা সংস্থা এএফপি জানায়, জনসন অ্যান্ড জনসনের পণ্য টেলকম পাউডারে মরণঘাতী ক্যানসারের উপাদান থাকায় কোম্পানিটিকে ৪৪০ কোটি ডলারের অর্থ জরিমানা করেছিল মিসৌরির একটি আদালত।

২০১৮ সালের সেই রায়ে ভুক্তভোগী ২২ জন ব্যক্তির মধ্যে ওই জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে নির্দেশ দেন বিচারক। তবে ওই রায়ের আপিলে অঙ্গরাজ্যটির আপিল কোর্ট জানায়, ভুক্তভোগীদের অনেকে মিসৌরির বাইরের বাসিন্দা হওয়ায় তাদের বাদ দিয়ে জরিমানা অর্থ কমিয়ে দেয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে চলা এই মামলাটির রায় মঙ্গলবার শেষমেশ বহাল রেখেছে উচ্চ আদালত। পণ্যে ক্ষতিকারক অ্যাসবেস্টস রয়েছে (ক্যানসারের উপাদান) জেনেও ভোক্তাদের কাছে তা বিক্রি কারার অভিযোগে জনসন অ্যান্ড জনসনকে দোষী সাব্যস্ত করা হয়।

আদালত জানায়, আসামিপক্ষ অনেক বড়, বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি। আমরা বিশ্বাস করি, এই বিপুল পরিমাণ জরিমানার শাস্তি দেয়া গুরুত্বপূর্ণ ছিল এই মামলার জন্য।

এদিকে জনসন অ্যান্ড জনসনের একজন মুখপাত্র জানান, তারা আপিল কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
‘রোল মডেলরা এসব করে না’- হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি Feb 06, 2026
img
০.০১ সেকেন্ডের জন্য ফাইনালে উঠতে পারলেন না ইমরান Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার অনুরোধের জবাব দিলো পাকিস্তান Feb 06, 2026
img
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
তারেক রহমানের নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
সড়কে ঝরল ছাত্রদল নেতাসহ দুজনের প্রাণ Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

বিনা বেতনে স্নাতকোত্তর পর্যন্ত নারীর পড়াশোনার প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img

বিএনপির নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি Feb 06, 2026
img
তারেক রহমান যে কারণে বলেছিলেন ‘উই হ্যাভ আ প্ল্যান’ Feb 06, 2026
img
'করবো কাজ, গড়বো দেশ': বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার Feb 06, 2026
img
ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: জামায়াত আমির Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ সেল করবে বিএনপি Feb 06, 2026
img
‘সরকারে থাকার মোহ ছাড়া অন্য কিছুতে ওদের আগ্রহ নেই’, মমতাকে নিয়ে মোদি Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ Feb 06, 2026
img
২০ বছর পর দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

প্রাথমিক-মাধ্যমিকের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএস সহ আহত অন্তত ২৩ Feb 06, 2026
img
পাঁচটি সুনির্দিষ্ট অধ্যায়ে বিভক্ত বিএনপি’র ইশতেহার Feb 06, 2026
img
পাচার হওয়া টাকা ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে উদ্ধার করবো: জামায়াত আমির Feb 06, 2026