© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় নামকরা শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামানের মৃত্যু

শেয়ার করুন:
করোনায় নামকরা শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামানের মৃত্যু
own-reporter
০৮:২৪ পিএম | ২৭ জুন, ২০২০

এবার প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন নামকরা শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান (রিঠু)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

এবার প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন নামকরা শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান (রিঠু)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের চিকিৎসক ছিলেন। শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. আসাদুজ্জামান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতাল থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ওসমানী মেডিকেলর ৩০তম ব্যাচের শিক্ষার্থী ডা. আসাদুজ্জামান (রিঠু)-এর মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর।

চিকিৎসকদের সংগঠন এফডিএসআরের (ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী সাংবাদিকদের জানান, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ চিকিৎসক।

এদিকে ডা. আসাদুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।

টাইমস/জেকে

মন্তব্য করুন