মৌসুম বদলের এই সময় কেন প্রতি রাতে হলদি-দুধ পান করা উচিত?

আয়ুর্বেদিক চিকিৎসায় দীর্ঘদিন ধরে হলদি-দুধ ব্যবহৃত হয়ে আসছে। মৌসুম পরিবর্তনের এই সময়টাতে অনেকেই জ্বর জ্বর ভাব অনুভব করেন।তাছাড়াও সর্দি-কাশি ও ফ্লুয়ের মতো রোগে আক্রান্ত হয়ে পড়েন। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং ভাইরাস-ব্যাকটেরিয়াজনিত রোগের ঝুঁকি হ্রাস করতে হলদি-দুধ হতে পারে সমাধান।

এই পানীয়টি আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে এবং দ্রুত স্বাস্থ্য পুনরুদ্ধারে সহায়তায় করবে। হলুদে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিড্যান্ট জাতীয় বৈশিষ্ট্য রয়েছে। অন্যদিকে দুধ হলো- সুষম খাদ্য বা আদর্শ খাদ্য। এই দুটি উপাদানের সমন্বয় অত্যন্ত স্বাস্থ্যকর।

কিভাবে বানাবেন?
হলদি দুধ বানানো খুব সহজ। পরিমাণ মতো দুধ গরম করে তাতে কাঁচা হলুদ বাটা বা কুচি ছেড়ে দিন। চাইলে গুড়ো হলুদ ও গুড়ো দুধ ব্যবহার করতে পারেন, তবে খাঁটি দুধ ও কাঁচা হলুদ ব্যবহার করাই সর্বোত্তম।

প্রতি রাতে হলদি-দুধ পান করলে কি কি উপকারিতা পাওয়া যায়?
হলদি-দুধ স্বাস্থ্য পুনরুদ্ধার ত্বরান্বিত করতে সহায়তা করতে পারে বা দেহের ক্লান্তি ও ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করে।

রাতের ঘুম ভালো করে
যারা রাতে ঘুমাতে পারেন না রাতে, তারা শুতে যাবার আগে এক কাপ হলদি-দুধ খাওয়ার অভ্যাস করলে সেটি তাদের জন্য উপকারী হতে পারে। কারণ হলদি-দুধ আপনাকে শান্তিতে ঘুমাতে সহায়তা করবে। যারা বারবার প্রস্রাবের কারণে ঠিকমত ঘুমাতে পারেন না, এটি তাদের জন্যও কার্যকর।

হরমোনের ভারসাম্য আনে এবং ব্রণ ও মাসিকের সমস্যা দূর করে
প্রতি রাতে হলদি-দুধ পান করলে তা হরমোনের ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করে। ফলে ব্রণ এবং নারীদের অনিয়মিত মাসিকের প্রতিকার হিসেবেও এটি সহায়ক হতে পারে।

প্রদাহনাশক হিসেবে কাজ করে
হলদি-দুধ প্রদাহ এবং জয়েন্ট ব্যথা হ্রাস করতে সাহায্য করতে পারে, কারণ এতে শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। কারক্যুমিন দীর্ঘস্থায়ী প্রদাহ, ক্যান্সার, বিপাক সিনড্রোম, আলঝাইমার, হৃদরোগসহ দীর্ঘস্থায়ী রোগগুলি উপশমে এটি বড় ভূমিকা পালন করে বলে মনে করা হয়। একইসঙ্গে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি যৌগ সমৃদ্ধ ডায়েট দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবার ঝুঁকি হ্রাস করতেও সক্ষম।

স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, হলুদে থাকা কার্ক্যুমিন মস্তিষ্কের নিউরোট্রাফিক ফ্যাক্টর (বিডিএনএফ) এর মাত্রা বাড়িয়ে তুলতে পারে। বিডিএনএফ এমন একটি যৌগ, যা আপনার মস্তিষ্ককে নতুন সংযোগ তৈরি করতে সহায়তা করে এবং মস্তিষ্কের কোষগুলির বিকাশকে উন্নত করে।

অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে
ভারতবর্ষে হলদি-দুধ সর্দি-কাশির বিরুদ্ধে ঘরোয়া প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে, হলুদ পানীয়টি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য কাশি, সর্দি এবং ফ্লু থেকে রক্ষা পেতে সহায়তা করে। তথ্যসূত্র: হেলথলাইন ও এনডিটিভি

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026