তুরস্কের সামরিক ঘাঁটি সিরিয়ায় থাকতে পারবেনা: ইরান

তুরস্কের সামরিক ঘাঁটি সিরিয়ায় থাকতে পারবেনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভির। পাশাপাশি সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার সাইয়্যেদ আব্বাস মুসাভির এই আহ্বান জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্সটুডে।

সাইয়্যেদ আব্বাস মুসাভির বলেছেন, নিজেদের ভূখণ্ডে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে কিন্তু সিরিয়ার মাটিতে তুরস্কের সামরিক ঘাঁটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি নিতান্তই জাতিসংঘের একটি সদস্য দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন।

তিনি বলেন, নিরাপত্তা নিয়ে তুরস্কের যে উদ্বেগ তা বৈধ, তবে সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে যুক্তিপূর্ণভাবে সে সমস্যার সমাধান করতে হবে। সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমস্ত দেশকে অবশ্যই সম্মান দেখাতে হবে।

ইরানের এই মুখপাত্র বলেন, কুর্দি গেরিলা, সিরিয়া সরকার এবং তুরস্কের যে ত্রিমুখী সংকট চলছে এ বিষয়ে মধ্যস্থতা করার জন্য ইরান প্রস্তুত রয়েছে।

সম্প্রতি তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। এ অভিযানে তুরস্ককে সমর্থন দিচ্ছে সিরিয়ার সরকার-বিরোধী গোষ্ঠী ফ্রী সিরিয়ান আর্মি বা এফএসএ। সিরিয়া সরকার এ অভিযানকে আগ্রাসন বলে তার নিন্দা জানিয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী কুর্দি অধ্যুষিত শহরগুলোতে সিরিয়া সরকার সেনা পাঠিয়েছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026