দুই সন্তানকে হত্যার পর ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

দুই সন্তানকে শ্বাসরোধ করে গলা কেটে হত্যার পর ভবনের নয় তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি। মঙ্গলবার ভোরে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে নিহত পুরুষের নাম গুলশান (৪৫)। তিনি একটি কারখানার মালিক ছিলেন। এছাড়া আরও এক নারী একই সময়ে ওই ভবন থেকেই লাফ দিয়ে আশঙ্কাজনক অবস্থায় এখন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আনন্দবাজারের এক খবরে বলা হয়েছে, ভোর পাঁচটার দিকে আবাসিক ভবনের বাইরে মাটিতে এক জন পুরুষ ও দুজন নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন নিরাপত্তারক্ষী করিম খান। গোঙানির আওয়াজ শুনে আরও একটু এগোতেই দেখেন তাদের মধ্যে এক নারী তখনও জীবিত। সঙ্গে সঙ্গে ভবনের অন্য বাসিন্দাদের খবর দেন ওই নিরাপত্তারক্ষী। এরপর খবর দেয়া হয় পুলিশকে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ব্যবসায় মন্দা চলছিল গুলশানের। ধার-দেনাতেও জড়িয়ে পড়েছিলেন তিনি। ফলে মানসিক ভাবে ভেঙে পড়ছিলেন। তাই আত্মহত্যার পথই বেছে নেন ওই ব্যবসায়ী। দুই সন্তানকে খুন করার পর স্ত্রীকে নিয়ে ভবন থেকে ঝাঁপ দেন। গুলশানের ফ্ল্যাট থেকে তার দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজিয়াবাদ পুলিশের এক কর্মকর্তা সুধীর কুমার জানিয়েছেন, ফ্ল্যাটের একটি ঘর থেকে ব্যবসায়ীর দুই সন্তানের লাশ উদ্ধার হয়েছে। একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে ঘর থেকে। সেই নোটের পাশেই রাখা ছিল বেশ কিছু টাকা।

পুলিশ জানিয়েছে, সেই টাকা যেন তাদের সৎকারে ব্যবহার করা হয়, এমনটাই সুইসাইড নোটে লিখে গিয়েছেন গুলশান।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দ্বিতীয় নারীটি ছিলেন কারখানা মালিকের ব্যবসায়িক অংশীদার। তবে অনেকে বলছেন, তিনি ছিলেন তার দ্বিতীয় স্ত্রী।

তবে শুধুই কি ব্যবসায়িক মন্দা, নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026