© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ ডাস্টবিনে ফেললেন কুয়েত সংসদের স্পীকার

শেয়ার করুন:
ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ ডাস্টবিনে ফেললেন কুয়েত সংসদের স্পীকার
international-desk
০৭:২৩ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২০

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র একটি কপি ডাস্টবিনে ফেলেছেন কুয়েত সংসদের স্পীকার মারজুক আল গানিম। এসময় ট্রাম্পের নতুন এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেন তিনি।

আরব দেশগুলোর সংসদীয় ইউনিয়নের জরুরি বৈঠকে উপস্থিত সবার সামনেই স্পীকার মারজুক আল গানিম এই কাণ্ড করেন। এসময় তিনি বলেন, আমেরিকা টাকার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমি দখল করতে চায়। কিন্তু আমেরিকাকে আমি বলতে চাই, আপনাদেরকে অনেক বেশি টাকা দেব, আপনাদেরকে আমাদের পবিত্র ভূমি ছেড়ে চলে যেতে হবে।

বক্তব্য চলাকালে তিনি ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র একটি কপি ডাস্টবিনে ছুড়ে ফেলে দেন। এ সময় তিনি বলেন, মার্কিন পরিকল্পনার উপযুক্ত স্থান হচ্ছে ডাস্টবিন।

প্রসঙ্গত, আরব সংসদীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়াও বিভিন্ন মুসলিম দেশ ট্রাম্পের এই পরিকল্পনার সমালোচনা করছে।

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন