© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত তিন চিকিৎসকের মৃত্যু

শেয়ার করুন:
ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত তিন চিকিৎসকের মৃত্যু
international-desk
০৫:১২ পিএম | ২৪ মার্চ, ২০২০

ফ্রান্সে এবার করোনাভাইরাসে আক্রান্ত তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে আতংক আরও ছড়িয়ে পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের ইরানেও করোনাভাইরাস ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। ফ্রান্স ন্যাশনাল হেলথ এসেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, করোনায়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা তিন চিকিৎসক উত্তর-পূর্ব ফ্রান্সের গ্র্যান্ড এস্ট অঞ্চলে বসবাস করতেন।

ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে মহামারী করোনাভাইরাস। বিশেষ করে ইউরোপের দেশ ইতালি, স্পেন, জার্মানি ও ফ্রান্সে। প্রতিদিন ইউরোপে এ ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর মিছিল বাড়ছে। হু হু করে বাড়ছে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা।

এমন পরিস্থিতিতে ফ্রান্সে এবার করোনাভাইরাসে আক্রান্ত তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে আতংক আরও ছড়িয়ে পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের ইরানেও করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ফ্রান্স ন্যাশনাল হেলথ এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা তিন চিকিৎসক উত্তর-পূর্ব ফ্রান্সের গ্র্যান্ড এস্ট অঞ্চলে বসবাস করতেন। তিনজনের বয়সই ৬০ এর ওপরে।

বিবৃতিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১৮৬ জনের মৃত্যু হয়েছে। এটিই ফ্রান্সে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে সর্বমোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে গত ২৪ ঘণ্টায় ৮৩৮ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে প্যারিস পাবলিক হাসপাতালের মুখপাত্র জানায়, এখন পর্যন্ত ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে ৪৯৯ জন মেডিকেল কর্মী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন