© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনাভাইরাস মুক্ত হল পবিত্র মদিনা নগরী

শেয়ার করুন:
করোনাভাইরাস মুক্ত হল পবিত্র মদিনা নগরী
international-desk
০৮:৪৯ পিএম | ২৭ জুন, ২০২০

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর স্মৃতি বিজড়িত শহর পবিত্র নগরী মদিনা মুনাওয়ারাকে করোনাভাইরাস মুক্ত বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর স্মৃতি বিজড়িত শহর পবিত্র নগরী মদিনা মুনাওয়ারাকে করোনাভাইরাস মুক্ত বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার করোনামুক্ত ঘোষণা করার আগে মদিনা মুনাওয়ারার আল-আইস শহরে ১৩ জন কোভিড-১৯ রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ হয়েছেন। মদিনায় প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু পর থেকেই সৌদি সরকার হারামাইন ওয়াশ শরিফাইন খ্যাত পবিত্র দুই নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববির নিরাপত্তায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। নিরাপত্তার লক্ষ্যে এ দুই পবিত্র শহরে ওমরাহ ও জেয়ারত পুরোপুরি নিষিদ্ধ করে দেশটির সরকার।

তবে এখনো ব্যতিক্রম পবিত্র নগরী মক্কা ও মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ। মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমাতে এখনো সেখানে কারফিউ বলবত রয়েছে।

এদিকে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি আরব সরকার এবারের হজ সীমিত পরিসরে করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশগ্রহণ করতে পারবে না। স্থানীয় সৌদি ও সৌদি বসবাসরত বাইরের দেশের লোকজনই শর্তসাপেক্ষে এবার হজে অংশগ্রহণ করত পারবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন