© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে হামলায় নিহত ৬

শেয়ার করুন:
পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে হামলায় নিহত ৬
international-desk
০২:১৩ পিএম | ২৯ জুন, ২০২০

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে হামলা চালিয়েছে কয়েকজন বন্দুকধারী। এতে চার হামলাকারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। সোমবার সকালে করাচিতে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

দ্য ডন জানিয়েছে, চার হামলাকারী গাড়ি থেকে বেরিয়ে গ্রেনেড নিক্ষেপের পর স্টক এক্সচেঞ্জ ভবনে প্রবেশ করে। তাদের হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।

হামলার পরপরই খবর পেয়ে স্থানীয় পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার হামলাকারীকে হত্যা করেন।

ওই এলাকায় এখনও অভিযান চলছে। হামলাকারীদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

পুলিশ সার্জন ডা. কারার আহমেদ আব্বাসি জানিয়েছেন, অন্তত পাঁচটি মরদেহ এবং পুলিশসহ সাতজন গুরুতর আহত ব্যক্তিকে ডা. রুথ পফু সিভিল হাসপাতালে নেয়া হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন