যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশ নিষেধাজ্ঞা ঠেকাতে বিল পাস

কয়েকটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আদেশের বাস্তবায়ন ঝুলে রয়েছে আদালতের নির্দেশে। এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার কেড়ে নিতে যেন কেউ ‘বিশেষ নির্বাহী আদেশ’ জারি করতে না পারেন সেজন্য এবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে।

‘নো ব্যান অ্যাক্ট’ বিলটি বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ২৩৩-১৮৩ ভোটে পাস হয়। নিউইয়র্কে বাংলাদেশিদের কাছে জনপ্রিয় কংগ্রেসওম্যান গ্রেস মেং ছিলেন এই বিলের অন্যতম উদ্যোক্তা। উচ্চকক্ষ সিনেটেও যেন বিলটি পাস হয় এজন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর নিউইয়র্ক টাইমস

সিনেটে বিলটি পাস হলে সেটি আইনে পরিণত হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের প্রয়োজন হবে। যদি তিনি স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান, তাহলে আবার দুই তৃতীয়াংশ ভোটে কংগ্রেসে বিলটিকে পাস করাতে হবে। এটি সম্ভব হলে ট্রাম্পের সই ছাড়াই বিলটি আইনে পরিণত হবে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার কিছুদিনের মধ্যেই ২০১৭ সালের ২০ জানুয়ারি সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের ভিসা প্রদান বন্ধের ঘোষণা দেন। দেশগুলো হলো- ইরান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান। এছাড়াও উত্তর কোরিয়া, নাইজেরিয়া, মিয়ানমার ও ভেনিজুয়েলার নাগরিকদের ওপরও নিষেধাজ্ঞা দেন তিনি। যদিও আদালতের নির্দেশে সেটি এখনো বাস্তবায়ন হয়নি।

বিল পাস করার বিষয়ে গ্রেস মেং বলেছেন, আগামি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হতে পারলে ফের যদি আরও বেশি সংখ্যক মুসলিম অধ্যুষিত দেশসহ ট্রাম্পের ‘অপছন্দের’ কিছু দেশের নাগরিকদের ভিসা নিষিদ্ধের আদেশ জারি করেন, সেই শঙ্কা থেকেই এই বিল পাস করা হয়েছে।

মেং বলেন, ‘‘মুসলমানদের নিষিদ্ধ করে ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর থেকেই আমি আন্দোলনকারীদের পক্ষে রয়েছি। আমি কংগ্রেসে দাবি উঠিয়েছিলাম, ওই বিধি কার্যকর করার জন্য বরাদ্দকৃত অর্থ বাতিলের জন্য। এরই ধারাবাহিকতায় ‘নো ব্যান অ্যাক্ট’ পাস হওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’’

তিনি বলেন, “মুসলমানরা হল কঠোর পরিশ্রমী মানুষ, বিশেষ করে কুইন্সে বসবাসরতরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে এই অঞ্চলকে এগিয়ে নিতে অপরিসীম ভূমিকা পালন করছেন। এ অবস্থায় আমাদের সকলকে ট্রাম্পের মুসলিম বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমন ধর্মীয় বিদ্বেষপূর্ণ মনোভাব কোনোভাবেই সুন্দর মনের প্রকাশ ঘটায় না। এমন নিষ্ঠুরতাকে যুক্তরাষ্ট্রের সংবিধানও প্রশ্রয় দেয় না।”

প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ায় সন্তোষ জানিয়েছে মুসলিম বার অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক। ভোটের আগে বিলের সমর্থনে কাজ করা মুসলিম অ্যাডভোকেটসের নির্বাহী পরিচালক ফারহানা খেরা বলেন, এটি মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই বিল ট্রাম্প প্রশাসনকে দেখাবে যে, যাদেরকে তারা বঞ্চনা করেছে তারাও অধিকার ও মর্যাদার অধিকারী।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026