সন্ত্রাসী হামলায় মালিতে ১৩ সেনাসহ নিহত ২৫

দুটি সেনাচৌকিতে সন্ত্রাসী হামলায় আফ্রিকার দেশ মালির ১৩ সেনাসহ ২৫ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার মালির সেনাবাহিনী এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। খবর বিবিসির

মালির সেনাবাহিনী জানিয়েছে, দেশটির মপতি অঞ্চলে সোকউরা ও প্যারউকৌ সেনাচৌকিতে অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসীরা। দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিবর্ষণে সোকউরা সেনাচৌকিতে ৯ জন ও প্যারউকৌ সেনাচৌকিতে ২ সেনা নিহত হন।

এ হামলায় আরও বেশ কয়েকজন সেনাসহ বেসামরিক লোকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে সেনাচৌকিতে সন্ত্রাসী হামলার পরই মালির বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। অভিযানে অন্তত ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে মালিতে সেনাসদস্যদের সঙ্গে আল কায়েদার মদদপুষ্ট স্থানীয় সহযোগী সংগঠনের সংঘাত চলে আসছিল। এ পর্যন্ত সেনাদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে কয়েক হাজার সেনাসদস্য ও বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026