© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্লোরিডা-বাহামার মাঝে যাত্রীসহ নৌকা নিখোঁজ

শেয়ার করুন:
ফ্লোরিডা-বাহামার মাঝে যাত্রীসহ নৌকা নিখোঁজ
international-desk
০৪:১৯ পিএম | ০৩ জানুয়ারি, ২০২১

ফ্লোরিডা ও বাহামার মধ্য দিয়ে যাওয়ার সময় একটি নৌকা নিখোঁজ হয়েছে। এতে ২০ জন যাত্রী ছিলেন। গত বুধবার নৌকাটি নিখোঁজ হলেও এখনও তাদের কারও সন্ধান পাওয়া যায়নি।

ফ্লোরিডা ও বাহামার মধ্য দিয়ে যাওয়ার সময় একটি নৌকা নিখোঁজ হয়েছে। এতে ২০ জন যাত্রী ছিলেন। গত বুধবার নৌকাটি নিখোঁজ হলেও এখনও তাদের কারও সন্ধান পাওয়া যায়নি।

শনিবার এ তথ্য জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। তিনদিনের ব্যর্থ অনুসন্ধানের পর অভিযান স্থগিত করা হয়েছে।

মার্কিন গণমাধ্যম বলছে, গত সোমবার বিমিনি দ্বীপ ছেড়ে, ৮০ মাইল দূরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের লেক ওর্থের উদ্দেশ্যে রওনা দেয় নৌকাটি। নৌকাটি বন্দরে পৌঁছেনি বলে মঙ্গলবার কোস্টগার্ড সতর্ক হয়ে ওঠে।

এঘটনায় নিখোঁজ যাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন কোস্টগার্ডের ক্যাপ্টেন স্টিফেন বুরডিয়ান।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন