ইন্দোনেশিয়ায় চীনা ভ্যাকসিনের গণহারে প্রয়োগ শুরু
ইন্দোনেশিয়ায় চীনের তৈরি করোনা ভ্যাকসিনের গণহারে প্রয়োগ শুরু হয়েছে। চীনা ফার্মাসিউটিক্যালস সিনোভ্যাক বায়োটেকের তৈরি এ ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধন করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
ইন্দোনেশিয়ায় চীনের তৈরি করোনা ভ্যাকসিনের গণহারে প্রয়োগ শুরু হয়েছে। চীনা ফার্মাসিউটিক্যালস সিনোভ্যাক বায়োটেকের তৈরি এ ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধন করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
বুধবার জাকার্তার প্রেসিডেন্সিয়াল প্যালেসের বারান্দায় এ উপলক্ষে একটি অস্থায়ী কেন্দ্রে প্রেসিডেন্ট উইদোদো ভ্যাকসিন গ্রহণ করেন।
এ পর্যন্ত করোনা সংক্রমণরোধে ব্যর্থ হয়েছে দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া। তাই দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে গণহারে ভ্যাকসিন প্রয়োগ বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে উইদোদো সরকার।
ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট উইদোদো বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে ভ্যাকসিন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার মাধ্যমে আমাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলেও আশা করছি।
সোমবার ইন্দোনেশিয়ার ড্রাগ অ্যান্ড ফুড এজেন্সি জানায়, দেশটিতে সিনোভ্যাকের ভ্যাকসিন মানবদেহে ট্রায়ালে ৬৫ দশমিক ৬৫ শতাংশ কার্যকরিতা পাওয়া গেছে। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে চীনা ভ্যাকসিনের কার্যকারিতা সর্বোপরি ৫০ দশমিক ৩৮ শতাংশ যাচাই করা হয়েছে।
টাইমস/এসএন