© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আতশবাজি কারখানায় বিস্ফোরণ, ভারতে নিহত ১১

শেয়ার করুন:
আতশবাজি কারখানায় বিস্ফোরণ, ভারতে নিহত ১১

ছবি- সংগৃহিত

international-desk
০৭:২৬ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২১

ভারতের তামিলনাড়ুর রাজ্যের ভীরুধুননগরে একটি ব্যক্তি মালিকানাধীন আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩৬ জন।

ভারতের তামিলনাড়ুর রাজ্যের ভীরুধুননগরে একটি ব্যক্তি মালিকানাধীন আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩৬ জন।

রাজ্য পুলিশের বরাতে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কয়েকটি রাসায়নিক পদার্থ মিশিয়ে আতশবাজি বানানোর সময় এ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছেন।

বিস্ফোরণের পর পার্শ্ববর্তী এলাকা থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছে বিজেপি সরকার। দেশটির প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ সহায়তা দেয়া হবে।

এ ঘটনায় এক বিবৃতিতে ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, তামিলনাড়ুর ভিরুধুননগরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেয়া হবে। সেই সঙ্গে গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে।

এছাড়া মর্মান্তিক এ দুর্ঘটনায় দেশটির কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিস্ফোরণে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্থদের দ্রুত উদ্ধার, সহায়তা এবং ত্রাণ পৌঁছে দেয়ার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন রাহুল গান্ধী।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন