ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে আবারও রকেট হামলা
ছবি- সংগৃহিত
ইরাকে অবস্থিত মার্কিন নিয়ন্ত্রিত বিমানঘাঁটি আইন আল আসাদে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে এই বিমানঘাঁটিতে এক সপ্তাহের ব্যবধানে তিন বার হামলার ঘটনা ঘটলো। এর আগে শীর্ষ সেনা কর্মকর্তা কাশেম সোলেইমানি নিহতের প্রতিক্রিয়ায় এই বিমানঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল ইরান।

মঙ্গলবার (৪ মে) ইরাকি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আইন আল-আসাদ ঘাঁটিতে দুটি রকেট আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে গত সোমবার ইরাকের আল বালাদ বিমানঘাঁটিতে ছয়টি রকেট আঘাত হেনেছিল। এসব হামলার ঘটনায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনও দায় স্বীকার করেনি। তবে হামলার পেছনে ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টাইমস/এসএন