আদালতে দাঁড়িয়ে ‘শ্বেতাঙ্গই সেরা’ চিহ্ন দেখালেন ব্রেন্টন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে ৪৯ জনকে হত্যার পরও কোনো অনুশোচনা ছিল না উগ্র ডানপন্থি হামলাকারী ব্রেন্টন টারান্টের। এত মানুষকে হত্যা করে তার বিন্দুমাত্র দুঃখবোধ তো ছিলই না বরং তিনি আদালতে দাঁড়িয়েও হাসছিলেন। এমনকি হাতকড়ায় বন্দী হাতের আঙুল দিয়ে এমন প্রতীক ফুটিয়ে তোলেন, যার অর্থ শ্বেতাঙ্গরাই সেরা। হাতকড়া পরিয়ে খালি পায়ে তাকে আদালতে হাজির করা হলে তিনি এমন আচরণ করেন।

শনিবার স্থানীয় সময় সকালে অস্ট্রেলীয় বংশোদ্ভূত ২৮ বছর বয়সী ব্রেন্টন টারান্টকে ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়। বিচারক তাকে আগামী ৬ এপ্রিল পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেন।

নিউজিল্যান্ড হেরাল্ডের অনলাইন সংস্করণে বলা হয়, তার বিরুদ্ধে ক্রাইস্টচার্চের মসজিদে হামলার অভিযোগ আনা হয়েছে। আদালতে যখন ব্রেন্টনকে হাজির করা হয়, তখন তার পরনে ছিল বন্দীদের সাদা পোশাক, হাতে হাতকড়া এবং খালি পা। তার ছবি তোলার সময় তিনি আলোকচিত্রীদের দিকে তাকিয়ে হাসছিলেন।

ছবি তোলার সময় ব্রেন্টন হাতকড়া পরা অবস্থায় ডান হাতের আঙুল দিয়ে ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের’ বর্ণবাদী প্রতীক দেখাচ্ছিলেন ব্রেন্টন।

ব্রিটিশ সংবাদপত্র মেট্রো এই ইঙ্গিতের ব্যাখ্যা করে বলেছে, এর মাধ্যমে ব্রেন্টন শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্বের কথা বুঝিয়েছেন। মানুষের মধ্যে শ্বেতাঙ্গরা সেরা—এমনটা যারা মনে করেন, তারা আঙুলের মাধ্যমে বিশেষ চিহ্ন তৈরি করে প্রতীক হিসেবে তার প্রকাশ ঘটিয়ে থাকেন। ব্রেন্টন বৃদ্ধাঙ্গুল ও তর্জনী মিলে বৃত্ত তৈরি করেন। এটি দেখতে ‘পি’ আকৃতির, যা পাওয়ার বা শক্তি বুঝিয়ে থাকে। বাকি তিনটি আঙুল এ সময় ‘ডব্লিউ’–এর রূপ নেয়, যা দিয়ে শ্বেতাঙ্গদের বোঝানো হয়। অর্থাৎ, হোয়াইটের আদ্যক্ষর। এই প্রতীকের অর্থ দাঁড়ায়—সাদা চামড়ার লোকজনই সেরা। ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন বন্দী হওয়ার পরও তার বর্ণবাদী মনোভাব এভাবে তুলে ধরেন।

ব্রেন্টন শুক্রবার ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে জুমার নামাজ চলাকালে মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছোড়েন। কাছাকাছি লিনউড মসজিদে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। দুই মসজিদে হামলায় প্রাণ হারান ৪৯ জন। এর মধ্যে আল নুর মসজিদে ৪১ জন ও লিনউড মসজিদে সাতজন নিহত হন।

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026