© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে ৩৬ ডিএসপি বহিষ্কার

শেয়ার করুন:
পাকিস্তানে ৩৬ ডিএসপি বহিষ্কার
international-desk
০৩:৩৫ পিএম | ২৬ মার্চ, ২০১৯

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলার মোট ৩৬ জন ডেপুটি সুপারিনটেনডেন্ট পুলিশকে (ডিএসপি) বহিষ্কার করেছেন প্রদেশটির পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) আমজাদ জাভেদ সেলিমী। সোমবার জারি করা রাজ্য পুলিশের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর পাকিস্তানের সংবাদ সংস্থা ডনের। বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতিসহ কয়েকটি কারণে এই ৩৬ জন ৩৬ ডিএসপিকে বহিষ্কার করা হয়। আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) এর সুপারিশে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলার মোট ৩৬ জন ডেপুটি সুপারিনটেনডেন্ট পুলিশকে (ডিএসপি) বহিষ্কার করেছেন প্রদেশটির পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) আমজাদ জাভেদ সেলিমী।

সোমবার জারি করা রাজ্য পুলিশের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর  ডন নিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতিসহ কয়েকটি কারণে এই ৩৬ ডিএসপিকে বহিষ্কার করা হয়েছে। আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) এর সুপারিশে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়।

এ ব্যাপারে জারি করা বিজ্ঞপ্তিতে আইজিপি বলেন, পুলিশের ইউনিফর্ম জনগণকে ন্যায়বিচার প্রদানের জন্য। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতিগ্রস্ত অসৎ পুলিশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

ভবিষ্যতে পুলিশের জবাবদিহিতা পদ্ধতি আরও স্বচ্ছ হবে এবং প্রত্যেক মানুষকে তার অভিযোগ জানানোর সুযোগ দেয়া হবে বলেও জানান আমজাদ জাভেদ সেলিমী।

 

টাইমস/এএস/এসআই

মন্তব্য করুন