© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকা (ভিডিও)

শেয়ার করুন:
বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকা (ভিডিও)
international-desk
১২:৪৬ পিএম | ২৭ মার্চ, ২০১৯

বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকাবাংলাদেশের ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল-সবুজের রঙ মাখলো বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা। বুর্জ খলিফার আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার রঙে। মঙ্গলবার (২৬ মার্চ) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে ২৫ সেকেন্ডের জন্য এই আলোক সজ্জা প্রদর্শন করা হয়।

বাংলাদেশের ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে(ইউএই) লাল-সবুজের রঙ মাখলো বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা। বুর্জ খলিফার আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার রঙে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে ২৫ সেকেন্ডের জন্য এই আলোক সজ্জা প্রদর্শন করা হয়।

বাংলাদেশের জাতীয় দিবসকে সম্মান জানাতে দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবনে এই লেজার শো প্রদর্শন করা হয়। ১৬৯ তলাবিশিষ্ট বুর্জ খলিফার মোট উচ্চতা দুই হাজার ৭১৭ ফুট।

এই সজ্জায় প্রবাসের বুকে খানিকের জন্য যেন ভেসে উঠেছিল বাংলাদেশ। এ সময় আলোকসজ্জা দেখতে আসা প্রবাসীরা উল্লাসে মেতে উঠেন।

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার রঙে টাওয়ারটি সজ্জিত করায় দুবাই সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসীরা। তাদের অনেকেই প্রবাসে স্বাধীনতা দিবসের এ স্বীকৃতি দেখে আনন্দে অভিভূত হয়ে পড়েন।

 

 

টাইমস/এএস

মন্তব্য করুন