কান্নাজড়িত কণ্ঠে পদত্যাগের ঘোষণা দিলেন টেরিজা

আগামী ৭ জুন পদত্যাগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের ব্যাপারে তার নতুন পরিকল্পনা মন্ত্রিসভায় ও পার্লামেন্টে অনুমোদিত হবে না এটা স্পষ্ট হবার পরই তিনি এই পদত্যাগের ঘোষণা দিলেন।

বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এক আবেগপূর্ণ বিবৃতিতে মে তার বিদায়ের কথা ঘোষণা করেন। কথা বলতে গিয়ে তার গলা ভেঙে আসে, চোখ অশ্রুসজল হয়ে ওঠে। তবে কনজারভেটিভ পার্টি একজন নতুন নেতা নির্বাচিত না করা পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

আবেগময় বক্তৃতায় মে বলেন, ‘২০১৬ সালের ইউপোরিয়ান ইউনিয়নের গণভোটের ফলের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানোর চেষ্টা করেছি।’

কান্নাজড়িত কণ্ঠে টেরিজা বলেন, ‘শিগগিরই চাকরি ছেড়ে দিচ্ছি এবং আমার জীবনে এটি বড় সম্মানের বিষয়।’

৪৬ বছর ধরে ইইউ সদস্য যুক্তরাজ্য। ইইউ ছাড়তে প্রায় তিন বছর আগে এ নিয়ে দেশটিতে গণভোট হয়। ওই সময় ব্রেক্সিটের পক্ষে ৫২ শতাংশ ভোট পড়েছিল। বিপক্ষে পড়েছিল ৪৮ শতাংশ ভোট।

প্রধানমন্ত্রীর পদত্যাগ করে 'সঠিক সিদ্ধান্ত' নিয়েছেন বলে মন্তব্য করেছেন ব্রিটেনের বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

যেদিন তিনি বিদায় নেবেন সেদিন প্রধানমন্ত্রী হিসেবে তার দু'বছর ৩২৭ দিন পুরো হবে।

টেরিজা মে বলেছেন, তিনি আশা করেন তার উত্তরসূরী যিনি হবেন তিনি ব্রেক্সিট বাস্তবায়ন করতে পারবেন।

টেরিজা মে'র ব্রেক্সিট বাস্তবায়নের পরিকল্পনাটি ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের অনুমোদন পেয়েছিল। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে এটি পর পর তিন বার তুলেও তা পাস করাতে ব্যর্থ হন তিনি।

এরপর তিনি বিরোধীদল লেবার পার্টির সঙ্গে আলোচনা করে আরেকটি সংশোধিত পরিকল্পনা উপস্থাপন করেন। কিন্তু এর যে তীব্র বিরূপ সমালোচনা হয় তাতে এটা স্পষ্ট হয়ে যায় যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও পার্লামেন্ট - কোথাও এটা পাস করানো যাবে না। এরপরই টেরিজা মে'কে অবিলম্বে পদত্যাগের জন্য দল চাপ দিতে থাকে।

অবশেষে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী টেরিজা মে পদত্যাগের কথা ঘোষণা করলেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026
img
ধুরন্ধর ২-এ আসতে চলেছে বড় ধরনের চমক! Feb 06, 2026