© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৮২ জনের মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৮২ জনের মরদেহ উদ্ধার
international-desk
০৫:০১ পিএম | ১৪ জুলাই, ২০১৯

লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। শনিবার তিউনিশিয়া রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার পর এক সপ্তাহ ধরে তল্লাশি চালিয়ে ৮২ জনের মরদেহ উদ্ধার করা হয়ে

লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে।

শনিবার তিউনিশিয়া রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার পর এক সপ্তাহ ধরে তল্লাশি চালিয়ে ৮২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, অতিরিক্ত যাত্রীবাহী ওই নৌকাটি প্রতিবেশি লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। তবে ডুবে যাওয়া নৌকার বেঁচে ফেরা অভিবাসনপ্রত্যাশীরা তিউনিশিয়ার কোস্ট গার্ডকে বলেছেন, নৌকাটিতে ৮৬ জন যাত্রী ছিলেন।

দেশটির জেলেরা ওই নৌকাটি ডুবে যাওয়ার পর চারজনকে জীবিত উদ্ধার করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে।

এর আগে মে মাসে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে ৬৫ অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকা ডুবে যায়।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন