© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের জাহাজ আটক করেছে ইরান

শেয়ার করুন:
ফের জাহাজ আটক করেছে ইরান
international-desk
০৮:০৩ পিএম | ০৭ সেপ্টেম্বর, ২০১৯

হরমুজ প্রণালীতে একটি জাহাজ জব্দ করে ফিলিপাইনের ১২ জন নাগরিককে আটক করেছে ইরান। শনিবার সেই নৌযানটি আটক করা হয় বলে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ইসনার এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

হরমুজ প্রণালীতে একটি জাহাজ জব্দ করে ফিলিপাইনের ১২ জন নাগরিককে আটক করেছে ইরান।

শনিবার সেই নৌযানটি আটক করা হয় বলে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ইসনার এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ইসনার প্রতিবেদন অনুযায়ী, ‘বিদেশি একটি ‘‘টাগবোটের’’ ২ লাখ ৮৩ হাজার ৯০০ লিটার পেট্রল বাজেয়াপ্ত করা হয়েছে। যার মূল্য ২৩৩ বিলিয়ন রিয়াল বা ২০ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার। দেশটির দক্ষিণাঞ্চলীয় হরজোমগান প্রদেশের কোস্ট গার্ড প্রধানের বরাত এ খবর জানা গেছে।’

সম্প্রতি জাহাজ আটক কেন্দ্র করে করে পারস্য উপসাগের ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ব্রিটিশ তেলবাহী ট্যাংকার আটকের মাধ্যমে যার সূত্রপাত। পরে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীও গ্রেস-১ নামের একটি ইরানিয়ান তেলবাহী ট্যাংকার আটক করে।

অবশ্য দুমাস পর সম্প্রতি আটক ইরানের ওই তেলবাহী ট্যাংকারটি ছেড়ে দেয় জিব্রাল্টার কর্তৃপক্ষ। পরে সেটিকে আটক করার অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র। তবে প্রত্যাখান করে জিব্রাল্টার।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন