কাশ্মীর পরিস্থিতির উন্নতি হচ্ছে:ভারত

ভারত কাশ্মীরে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করছে-পাকিস্তানের এমন অভিযোগকে নাকচ করে দিয়ে মোদি সরকার বলছে সেখানকার পরিস্থিতির বেশ উন্নতি ঘটেছে। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। যদিও ভারতের এমন দাবির স্বপক্ষে তারা তেমন কোনো দালিলিক তথ্য দেয়নি।

দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এক বৈঠকে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে এই দাবি করেন ভারতের প্রতিনিধি বিজয় ঠাকুর সিং।  

বৈঠকে কূটনীতিক বিজয় ঠাকুর সিং বলেন, চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও জম্মু-কাশ্মীরের বেসামরিক প্রশাসন সেখানকার অধিবাসীদের মৌলিক সেবা, প্রয়োজনীয় সরবরাহ, প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম, চলাচল ও যোগাযোগব্যবস্থা নিশ্চিত করছে। সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়াও চালু হয়েছে। উপত্যকায় জারি হওয়া বিভিন্ন নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে ভারত সরকার।গতকাল জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ভারত সরকারের ওই সিদ্ধান্তের সাফাই করেন দেশটির কূটনীতিক।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানে দমননীতি শুরু করে কেন্দ্র সরকার। এর প্রতিবাদে  জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে আসছে প্রতিবেশি দেশ পাকিস্তান।এ নিয়ে নয়া দিল্লির সঙ্গে সকল প্রকার কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করেছে ইসলামাবাদ।  

 

টাইমস/এমএস

Share this news on:

সর্বশেষ

img
বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম, ইসিতে আবেদন Feb 05, 2026
img
গুম-খুনের রাজনীতির জন্য নয়, ইসলামের পক্ষে ভোট চাই: চরমোনাই পীর Feb 05, 2026
img
সামাজিক মাধ্যমে ধর্মীয় বার্তায় ঢালিউড অভিনেতা জায়েদ খান! Feb 05, 2026
img
দীর্ঘ অপেক্ষার পর বড়পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্যা ফিল্ম’ Feb 05, 2026
img
খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুর ট্রাম্পের Feb 05, 2026
img
সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন আফগান ব্যাটার Feb 05, 2026
img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026
img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026
img
জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় ও স্বাস্থ্য উপকারিতা Feb 05, 2026
img
তিনটি বড় প্রকল্প নিয়ে নেটফ্লিক্সের পর্দায় সাইফ আলী খান! Feb 05, 2026
img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026
img
কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর! Feb 05, 2026