© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলট্রাসাউন্ডে ধরা পড়ল ‘শয়তান শিশু’

শেয়ার করুন:
আলট্রাসাউন্ডে ধরা পড়ল ‘শয়তান শিশু’
international-desk
১০:২৩ এএম | ১৯ সেপ্টেম্বর, ২০১৯

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অধিবাসী ১৭ বছর বয়সী এক নারী তার গর্ভের সন্তানের লিঙ্গ জানতে আলট্রাসাউন্ড করাতে গিয়েছিলেন। অতঃপর স্ক্যানারের মনিটরে ধরা পড়া বাচ্চাটির ছবি দেখে প্রথমে তিনি আঁতকে উঠেন।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অধিবাসী ১৭ বছর বয়সী এক নারী তার গর্ভের সন্তানের লিঙ্গ জানতে আলট্রাসাউন্ড করাতে গিয়েছিলেন। অতঃপর স্ক্যানারের মনিটরে ধরা পড়া বাচ্চাটির ছবি দেখে প্রথমে তিনি আঁতকে উঠেন। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা শিশুটিকে দেখলে যেন ‘ডেমন বেবি’ বা ‘শয়তান শিশু’ মনে হবে, যদিও এমনটা বলা ভুল। খবর: ফক্স নিউজ।

দ্বিতীয়বার যখন বাচ্চাটিকে আবার দেখার চেষ্টা করা হলো, তখন বাচ্চাটি শয়তানের হাসি হাসছিল বলে জানিয়েছে দ্যা সান পত্রিকা।

তবে বাচ্চাটির মা সন্তানের এমন চেহারা নিয়ে এখন মোটেও বিব্রত নন, কিংবা একে অতিপ্রাকৃত কোনো ঘটনা বলেও মানতে নারাজ। বরং তিনিই মজা করে সোস্যাল মিডিয়াতে পোস্ট করে সবাইকে ঘটনাটি জানিয়েছেন। তিনি লিখেছেন- ‘শয়তান’ বাচ্চাটিকে আমি ইতিমধ্যে অনেক ভালোবেসে ফেলেছি।

এ বিষয়ে বাচ্চাটির মা ইয়ানা ক্যারিংটন বলেন, “আমি বলেছিলাম- বাচ্চাটা দেখতে ভূতের মত। ডাক্তার বললেন এটি খুবই স্বাভাবিক। কিন্ত এটা ঠিক যে- সে দেখতে একটু অদ্ভুত।”

তিনি আরও বলেন, “আমি জানি না সে দেখতে এরকম কেন। অনেকে বিশ্বাসই করতে পারছিল না। তার বাবাও প্রথম দেখায় একটু চমকে উঠেছিল, কিন্ত পরে আমরা স্ক্যানারের দিকে তাকিয়ে হাসছিলাম। তার ছোট্ট নাকটি দেখা যাচ্ছিল। আপনি কিন্তু চাইলে তাকে সুন্দরও বলতে পারেন।”

 

টাইমস/এনজে/জিএস

মন্তব্য করুন