জেনে নিন কোন খাবার হজম হতে কত সময় লাগে

কোনো কিছু খাওয়ার পর তা হজমের প্রভাব সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সঠিক সময়ে সঠিক খাবারটি বাছাই করা এবং খাবারের কার্যকারিতা জানা অত্যন্ত জরুরী। খাবার সঠিকভাবে হজম হতে ব্যক্তির শারীরিক স্বাস্থ্য, মেটাবোলিজম, বয়স; এমনকি লিঙ্গের উপর নির্ভর করে।

আমরা যেসব খাবার খাই সেসব হজম হতে সবচেয়ে বেশি কাজ করে পাচনতন্ত্র। খাবার গ্রহণের পর তা ক্ষুদ্র কণায় ভেঙ্গে যায় এবং অন্ত্রের সিস্টেমের মাধ্যমে রক্তস্রোতে প্রবেশ করে।

দ্রুত হজমযোগ্য খাবার

আপনি যদি দ্রুত হজমযোগ্য খাবার খান, তাহলে দেখবেন আপনার যতটা প্রয়োজন তার থেকে বেশি খাবার খাচ্ছেন। কারণ, সেগুলো খাওয়ার পর দ্রুত হজম হয়ে যায় এবং পুনরায় ক্ষুধা অনুভূত হয়। এই ধরনের খাবার আপনাকে দ্রুত শক্তির জোগান দেয় ঠিকই, পাশাপাশি গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়। আর এই গ্লুকোজ যদি সবটা ব্যবহৃত না হয়, তাহলে তা চর্বিতে পরিণত হয়।

ধীরে হজম হওয়া খাবার

ধীরে হজম হওয়া খাবার আপনার রক্তে শর্করার পরিমাণ অনেকটাই ধীরে গতিতে বাড়ায়, সুস্থিত ও ভারসাম্যপূর্ণ শক্তি প্রদান করে। কিন্তু, যদি আপনি শুধু ধীর গতির হজমের খাদ্য গ্রহণ করেন, তাহলে আপনার হজমযন্ত্রকে সব সময় সর্বোচ্চ কর্মতৎপরতায় ব্যস্ত করে তুলবেন এবং এটি আপনার দেহের জন্যে যথেষ্ট কঠিন হবে।

বিশেষজ্ঞরা বলেন, একসঙ্গে দ্রুত ও ধীরে হজমযোগ্য খাবার খাওয়া উচিৎ নয়। এছাড়া ধীরে হজম হওয়া খাবার খাওয়ার পরই সহজে হজমযোগ্য খাবার খেতেও মানা করেন। যেহেতু হজমকার্য তখনও শেষ হয়ে যায়নি; তাই আপনার পাচনতন্ত্রকে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না।

হজমের সময়ের ভিন্নতাসম্পন্ন খাবারসমূহ একত্রে দুপুরে খাওয়াই ভালো। কারণ, তখন আমাদের হজমতন্ত্র সর্বোচ্চ কর্মক্ষম থাকে। সকালের নাস্তা ও রাতের খাবার হালকা হওয়া উচিৎ, যে খাবার সহজে হজম হয়। যাতে আপনি সকালের নাস্তার পর শক্তি বৃদ্ধি অনুভব করেন আর রাতে আপনার পাকস্থলী বিশ্রামের সুযোগ পায়।

এবার চলুন জেনেই কোন খাবার হজম হতে কতটা সময় লাগে-

পানি: পান করার প্রায় সঙ্গে সঙ্গেই ইন্টেস্টাইনে বা আঁতে প্রবেশ করে।

ফল ও সবজির রস: আঁতে প্রবেশ করতে ১৫ থেকে ২০ মিনিট সময় নেয়।

কাঁচা শাকসবজি: ৩০ থেকে ৪০ মিনিট সময় নেয়।

রান্না করা শাকসবজি: হজম হতে ৪০ মিনিটের মত সময় লাগে।

মাছ: ৪৫ থেকে ৬০ মিনিটের মতো সময় নেয়।

তেলে মাখা সালাদ: হজম হতে প্রায় ৬০ মিনিট বা এক ঘণ্টার মতো সময় লাগে

শ্বেতসার সবজি: হজম হতে দেড় ঘণ্টা থেকে দুই ঘণ্টা সময় লাগে।

খাদ্যশস্য (চাল, বজরা প্রভৃতি): ২ ঘণ্টা সময় লাগে।

দুগ্ধজাত খাবার: ২ ঘণ্টা ধরে হজম হয়।

বাদাম: ৩ ঘণ্টা লাগে।

মুরগি: ১.৫-২ ঘণ্টা লাগে।

গরুর মাংস: ৩ ঘণ্টা লাগে।

ভেড়ার মাংস: ৪ ঘণ্টা সময় নিয়ে হজম হয়।

শুকরের মাংস: ৫ ঘণ্টা। তথ্যসূত্র: ব্রাইটসাইট.মি

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহতের ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের নিন্দা Feb 06, 2026
img
বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ Feb 06, 2026
img
যৌথ অভিযানে গ্রেফতার ৩৬৮, অস্ত্র ও মাদক উদ্ধার Feb 06, 2026
img
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির Feb 06, 2026
img
ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে: সাদিক কায়েম Feb 06, 2026
img
টিকিট ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন দর্শকরা Feb 06, 2026
img
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন Feb 06, 2026
img
চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ Feb 06, 2026
img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026
img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026
img
পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত, উপভোগ করলেন চা-বিরিয়ানি Feb 06, 2026
img
ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক Feb 06, 2026
img
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দের অঙ্গীকার বিএনপির Feb 06, 2026
img
ভোটকেন্দ্র ধূমপানমুক্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের Feb 06, 2026
img
নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের Feb 06, 2026
img

সরকারের বিবৃতি

কেউ গুলিবিদ্ধ নন, করা হয়নি অতিরিক্ত বলপ্রয়োগ Feb 06, 2026