কিছু কৌশলে চিনে নিন প্রকৃত বন্ধু

যদি জানতে চাই, পৃথিবীর সবচেয়ে নির্মল সম্পর্কের নাম কি? জানি, চোখ বুজে সবাই বলবেন বন্ধুত্ব! বন্ধু মানে আত্মার আত্মীয়, যে আত্মীয়তা কখনো কখনো রক্তের বন্ধনকেও ছাড়িয়ে যায়।

বন্ধু আর বন্ধুত্ব নিয়ে উইলিয়াম শেক্সপিয়র বলেছিলেন- ‌‘কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না।’

তাইতো সবাই বলেন- বন্ধু মানেই নিঃস্বার্থ বন্ধন। কিন্তু, আসলেই কি তাই? আসলেই কি সবাই প্রকৃত বন্ধু? অথচ, “সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়/ অসময়ে হায় হায় কেউ কারও নয়”- পরিচিত ও বহুল পঠিত এই ভাব-সম্প্রসারণটির বাস্তবতা আমাদের চোখের চারপাশে। দেখা যায়, সুসময়ে যারা সাময়িক বন্ধুত্বের সম্পর্ক গড়ে, দুঃসময়ে তারাই সবার আগে দূরে সরে যায়।

কিন্তু জীবনে সঠিক পথে উন্নতির পথে এগোতে হলে প্রকৃত মানুষ চিনতে হবে। চিনতে হবে সত্যিকারের বন্ধুটিকেও। যেন শুধু সুসময়েই নয়, অসময়ে সবচেয়ে বেশি কাছে পাশে পাওয়া যায়- তেমন বন্ধুর সঙ্গে বুক মিলিয়ে আলিঙ্গন করতে হবে।

মনোবিজ্ঞানীরাও স্বীকার করেন- মানুষের মন বোঝা সবচেয়ে কঠিন কাজ। কার ভেতরে কি আছে, তা সরাসরি ধরতে পারা না গেলেও কিছু বিষয় দিয়ে ব্যক্তিকে মূল্যায়ন করা যায়।

চলুন প্রকৃত বন্ধু চেনার কিছু টিপস জেনে নিই

  • বন্ধুদের মধ্যে ইয়ার্কি ফাজলামি থাকেই। কিন্তু প্রকৃত বন্ধু কখনও অন্যের সামনে আপনাকে ছোট করে কোনো কথা বলবে না। আপনার অপমান হয় এমন কিছু কখনও করবে না।
  • ধরুন রেস্তোরাঁয় খেতে যাচ্ছেন কিংবা সিনেমা দেখতে যাচ্ছেন- এসময় সুদিনের বন্ধুরা কিন্তু পাশে বেশি বেশি ভিড় করে। কিন্তু প্রকৃত বন্ধুর এসবের প্রতি কৃত্রিম কোনো মোহ থাকে না।
  • কোনো একটি বিষয়ে আপনি দারুণভাবে সফল হয়েছেন। কিন্তু যদি দেখেন আপনার বন্ধুর মধ্যে উল্লাস উচ্ছ্বাস নেই- কিন্তু সে ঘাড় ঘুরিয়ে গাল ফোলাচ্ছে তখন বুঝতে হবে সে আপনার আসল বন্ধু নয়।
  • প্রকৃত বন্ধু কখনও কারণে-অকারণে বন্ধুর ভুল ধরে না। কিন্তু সুসময়ের বন্ধুরা বন্ধুর ভাবনা-চিন্তা, মতামত সব কিছুর মধ্যেই কোনো না কোনো ভুল ধরতে ব্যস্ত থাকে।
  • বন্ধুর বিপদের সময় আপনি সামনে থেকে বন্ধুর হয়ে কথা বলছেন। তাকে বিপদমুক্ত করতে সবকিছু করছেন। কিন্তু যেদিন আপনার বিপদ সেদিন যদি সে অজুহাত দিয়ে দূরে সরে থাকে কিংবা গা-ছাড়া ভাব ধরে তবে মনে রাখতে হবে সে আপনার প্রকৃত বন্ধু নয়।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
খুব কাছের একজন মারা গেছেন : কেয়া পায়েল Feb 05, 2026
img
৫ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 05, 2026
img
রণবীর সিংহের অ্যাকশন মহাকাব্যে কাস্টিং দৌড়ে তাপ বাড়ছে Feb 05, 2026
img
বড় পরিসরে আসছে ‘কিং’ Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
“জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে” Feb 05, 2026
আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026
img
আশুলিয়ায় হত্যা ও ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ Feb 05, 2026
img
বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল Feb 05, 2026
img
নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের Feb 05, 2026
img
এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
জামায়াত আমির স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন: সালাহউদ্দিন আহমদ Feb 05, 2026
img
চিরঞ্জীবীর কন্যা চরিত্রে সারা অর্জুন, ‘মেগা১৫৮’ নিয়ে বাড়ছে উত্তেজনা Feb 05, 2026
img
বলিউডে বড় চমক দিয়ে ‘গোলমাল-৫’-এ ফিরছেন কারিনা Feb 05, 2026
img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026