শীতে দীর্ঘ সময় ঘুমাবেন কেন?

এই শীতে কে না চায় একটু বেশি সময় উষ্ণ কম্বলের নিচে থাকতে। তবে এটা কি শুধু একটু বাড়তি আরামের জন্যে নাকি এর সাথে স্বাস্থ্যের কোনো সম্পর্ক রয়েছে?

হ্যাঁ, গবেষণা বলছে, এই শীতে আপনি কেবল আরামের জন্যই বেশি সময় ঘুমাবেন তা নয়। বরং শীতে আপনার স্বাস্থ্য ঠিক রাখতে হলে অতিরিক্ত সময় ঘুমানো উচিত।

সম্প্রতি “স্লিপ” জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যে, শীতকালে ছয় ঘণ্টার কম ঘুমালে দেহে পানিশূন্যতা বেড়ে যায়।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, স্বল্প বা দীর্ঘ ঘুমের সাথে কিডনির কার্যকারিতার সম্পর্ক রয়েছে, তবে ঘুমের সাথে পানিশূন্যতার সম্পর্ক কিভাবে রয়েছে তা নিয়ে খুব কম গবেষণা হয়েছে।

চীন ও যুক্তরাষ্ট্রের ২৫ হাজারের বেশি মানুষের উপর গবেষণাটি পরিচালিত হয়।

ঘুমের সাথে পানিশূন্যতার সম্পর্ক জানতে ওই গবেষণায় অংশগ্রহণকারীদের ঘুমের অভ্যাস ও প্রস্রাবের নমুনা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণার ফলাফলে দেখা গেছে যে, যারা রাতে গড়ে ছয় ঘণ্টা ঘুমায় তাদের ঘন ঘন প্রস্রাব হয়। যারা দৈনিক রাতে আট ঘণ্টা ঘুমায় এমন লোকদের তুলনায় তাদের শরীরে পানিশূন্যতা দেখা দেয়ার সম্ভাবনা ১৬-৫৯ শতাংশ বেশি।

উল্লেখ্য, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত এক প্রকার হরমোন- “ভেসোপ্রেসিন”, যা প্রস্রাব ক্রিয়া কমায় এবং রক্তচাপ বাড়ায়।

গবেষকরা বলছেন, দেহের অভ্যন্তরীণ তারল্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে ভূমিকা রাখে এই হরমোন।

পেনসিল্ভেনিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষক অ্যাশার রোজিনগার বলেন, “ঘুমন্ত অবস্থায় পিটুইটারি গ্রন্থি থেকে দ্রুত “ভেসোপ্রেসিন” হরমোন নিঃসৃত হয়। তাই ঘুম কম হলে এই হরমোনের নিঃসরণ কম হবে যা দেহে পানিশূন্যতা তৈরি করবে”।

তাই ঘুম কম হলে এবং এ কারণে শরীর খারাপ লাগলে বা ক্লান্তি লাগলে বেশি করে পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন গবেষক রোজিনগার।

গবেষণায় বলা হয়, পানিশূন্যতার কারণে নেতিবাচক মনোভাব, দুশ্চিন্তা, মাথা ব্যথা, মাথা ঘোরা ও কিডনির কার্যক্ষমতা হ্রাসসহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

তাই পানিশূন্যতা দূর করতে পানীয় ও খনিজ লবণ গ্রহণের পাশাপাশি অতিরিক্ত সময় ঘুমানো উচিত বলে গবেষণায় পরামর্শ দেয়া হয়।

Share this news on:

সর্বশেষ

img
১৩ বছর আগে কনার জন্য মার খেয়েছিলেন নুসরাত ফারিয়া! Feb 06, 2026
ফ্যাশন আইকন তানজিন তিশার নতুন চমক Feb 06, 2026
পিরোজপুরে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 06, 2026
পিরোজপুরে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 06, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ Feb 06, 2026
ঝালকাঠিতে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 06, 2026
বরিশালের মেহেন্দিগঞ্জে জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ঘরে ঘরে কর্মসংস্থান তৈরিতে কাজ করবো: আমিনুল হক Feb 06, 2026
img
আমরা শিল্পী, কারখানার পণ্য নই- কেন বললেন পঙ্কজ? Feb 06, 2026
img
নিরাপদ ভোটের পরিবেশ সৃষ্টিতে কোস্ট গার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : মহাপরিচালক Feb 06, 2026
img
ভোটে জিতলে সবাইকে নিয়ে উন্নয়নের সিদ্ধান্ত নিব: হাবিব Feb 06, 2026
img
‘বিশ্বকাপের দলে থাকতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে নেইমারকে’ Feb 06, 2026
img
কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: মুফতি রেজাউল করীম Feb 06, 2026
img
গাড়ি ধাক্কায় ২ যুবক আহত, গ্রেপ্তার অভিনেতা রাজু Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির Feb 06, 2026
img
এক নজরে বিএনপির নির্বাচনী ইশতেহার Feb 06, 2026
img
শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির Feb 06, 2026
img
আর কাউকে লুটপাট করতে দেবো না : শফিকুর রহমান Feb 06, 2026
img
অভিনয় নিয়ে ওসিডি আছে আমার: জয়া আহসান Feb 06, 2026
img
‘গুপ্ত’ বলার কারণে আপনাদেরও হাসিনার মতো পতন হবে : ডা. মিতু Feb 06, 2026