কৃত্রিম মিষ্টিকারক দ্রব্যের বিষাক্ত প্রভাব

দৈনন্দিন বিভিন্ন খাবার এবং পানীয়তে চিনির বিকল্প হিসেবে যে কৃত্রিম মিষ্টি ব্যবহার করা হয় তা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

সম্প্রতি ‘Molecules’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে, খাদ্য এবং ঔষধ প্রশাসন থেকে অনুমোদিত ৬টি কৃত্রিম মিষ্টি এবং ১০টি স্বাদ-বর্ধক সম্পূরক কৃত্রিম মিষ্টি রয়েছে। যা দেহের অন্ত্রের পাচক জীবাণুগুলোর উপর বিষাক্ত প্রভাব ফেলে।

ইসরায়েলের বেন-গুরিয়ন ইউনিভার্সিটি এবং সিঙ্গাপুরের নানয়্যাং টেকনোলজিকাল ইউনিভার্সিটির কয়েকজন গবেষক তাদের এক গবেষণা থেকে এসব তথ্য পান।

গবেষণায় জানা যায়, বাজারে কৃত্রিম চিনির বিকল্প হিসেবে স্যাকারিন, অ্যাসপার্টেম, এবং সুক্রোলস সহ অনেক কৃত্রিম মিষ্টিকারক দ্রব্য পাওয়া যায়। এসব দ্রব্যের প্রতি এক মিলিগ্রাম আমাদের দেহে প্রবেশ করলে তা পরিপাকতন্ত্রের ব্যাক্টেরিয়াকে বিষাক্ত করে তুলে।

বেন-গুরিয়ন ইউনিভার্সিটির জৈব প্রযুক্তি প্রকৌশল বিভাগের অধ্যাপক এরিয়েল কুশমারো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গবেষণা থেকে প্রাপ্ত তথ্য প্রমাণ করে যে, কৃত্রিম মিষ্টিকারক দ্রব্যগুলো অন্ত্রের মাইক্রোবায়্যাল কার্যকলাপকে ব্যাপকভাবে প্রভাবিত করে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

গবেষকদের মতে, দেহের বিপাক ক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্ত্রের ‘মাইক্রোবায়্যাল সিস্টেম’। আর কৃত্রিম মিষ্টিকারক দ্রব্য গ্লুকোজকে অসহনীয় পর্যায়ে নিয়ে গিয়ে মাইক্রোবায়্যাল সিস্টেমকে প্রভাবিত করতে পারে।

গবেষণা বলছে, কোমল পানীয় এবং মুখরোচক খাবারে চিনির বিকল্প কৃত্রিম মিষ্টির ব্যাপক ব্যবহার হচ্ছে। কিন্তু অনেকেই এর ক্ষতিকর প্রভাব না জেনে তা গ্রাস করছে।

স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলার কারনে কিছু কৃত্রিম মিষ্টিকে পরিবেশ দূষণকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে গবেষকরা উল্লেখ করেন।

 

Share this news on:

সর্বশেষ

img
ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026
img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026
img
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল Feb 05, 2026
img
পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট Feb 05, 2026
img
নতুন বছরে কাজ আর দায়িত্বেই ব্যস্ত থাকতে চান সঙ্গীতশিল্পী সালমা! Feb 05, 2026
img
২০২৬- এ ভারতীয় সিনেমায় আসছে একের পর এক চমক! Feb 05, 2026
img
নওগাঁয় জামায়াতের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Feb 05, 2026