সেলফি: ৬ বছরে ২৫৯ জনের মৃত্যু

সেলফি তুলতে গিয়ে বিগত ছয় বছরে সারা বিশ্বে অন্তত ২৫৯ জনের মৃত্যু হয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

অক্টোবর ২০১১ থেকে নভেম্বর ২০১৭ সময়ে পরিচালিত গবেষণার ফলাফল ভারতের ‘জার্নাল অফ ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রিমিয়ার কেয়ার’ এর ২০১৮ সালের ‘জুলাই-আগস্ট’ সংখ্যায় প্রকাশিত হয়।

গবেষণায় বিশ্বব্যাপী ইংরেজী সংবাদপত্রগুলোর একটি তালিকা তৈরি করে তা থেকে সেলফির কারণে মৃত্যু বা দুর্ঘটনার সংবাদগুলো সংগ্রহ করা হয়। অতঃপর ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের সাথে ওই সংবাদগুলোর পর্যালোচনা করা হয়।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, যেখানে ২০১১ সালে সেলফির কারণে মৃতের সংখ্যা ছিল মাত্র দুজন, সেখানে ২০১৬ সালে তা ৯৮ জনে দাঁড়িয়েছে। তবে ২০১৭ সালে এ সংখ্যা কিছুটা কমে ৯৩ এ নেমে এসেছিল।

গবেষণায় বলা হয়, মৃতদের ৭২ শতাংশেরও বেশি ছিল পুরুষ এবং সেলফি তুলতে গিয়ে মারা যাওয়ার অন্যতম কারণ ছিল ডুবে যাওয়া।

গবেষণার সাথে সংশ্লিষ্ট এক গবেষক বলেন, যদিও আমাদের গবেষণায় আজ পর্যন্ত সেলফির কারণে সর্বাধিক মৃত্যু এবং দুর্ঘটনার তালিকা করা হয়েছে, তবে এর মূল উদ্দেশ্য সবাইকে সতর্ক করা।

গবেষকরা জল, পাহাড়ের চূড়া এবং উচ্চ ভবনসহ ঝুঁকিপূর্ণ অঞ্চলসমূহকে ‘নন-সেলফি জোন’ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

এদিকে ইউএসএ টুডে নেটওয়ার্কে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ২০১৫ সালে হাঙ্গরের আক্রমণের চেয়েও বেশি লোক সেলফি তুলতে গিয়ে মারা গেছেন।

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026