ফতুল্লায় পূর্ববিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ববিরোধের জের ধরে মাহবুবুল হক বাবলু (৫০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার রাত তিনটার দিকে ফতুল্লার হাজীগঞ্জে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

নিহত মাহবুবুল শহরের হাজীগঞ্জ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

নিহতের বড় ভাই জুয়েল রানা জানান, হাজীগঞ্জ বাজারে মাহবুবুলের টিভি-ফ্রিজ মেরামতের দোকান ছিল। বাজারের দোকানগুলোতে জেনারেটরের সংযোগ দিয়ে ব্যবসা করতেন তিনি। দীর্ঘদিন ধরে জেনারেটরের ব্যবসা নিয়ে তার সঙ্গে স্থানীয় আলম, রাকিব, খালেকসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরোধ চলছিল। রোববার রাত তিনটার দিকে মাহবুবুল ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আলম ও তার সহযোগীরা মাহবুবুলের পথ রোধ করেন। পরে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মাহবুবুলকে তারা এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারতে থাকেন এবং বেধড়ক পিটুনি দেন। এরপর স্থানীয় লোকজন তাকে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা মাহবুবুলকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলমের ভাই রাকিবকে আটক করেছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অভিযুক্ত লোকজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026