© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ত্রিশালে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

শেয়ার করুন:
ত্রিশালে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

own-reporter-mymensingh
০৫:৫৮ পিএম | ০৭ অক্টোবর, ২০১৯

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় হাসিব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালিপাড়া সড়কের বীররামপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় হাসিব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালিপাড়া সড়কের বীররামপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিব বীররামপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং একই এলাকার ভ্যান চালক হাবিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ত্রিশাল বালিপাড়া সড়কের বীররামপুর বটতলা এলাকায় রাস্তা পারাপারের সময় হাসিবকে অজ্ঞাত একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার এস.আই আব্দুর রাজ্জাক জানান, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন