চট্টগ্রামে নির্যাতনে বিয়ের দুই মাসেই গৃহবধূর মৃত্যু, স্বামী আটক  

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের নাজির পাড়া এলাকায় বিয়ের দুই মাসের মাথায় শারমিন আক্তার সুমি (১৯) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোলায়মান হোসেন লিটনকে (২৫) আটক করেছে পুলিশ।

সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমির মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, নাজির পাড়ায় মানিক ভিলার নিচ তলায় শ্বশুরের বাসায় পারিবারিক কলহের জেরে সুমিকে নির্যাতন করা হয়।

নিহত সুমির মা চেমন আরা বেগম জানান, দুই মাস আগে নোয়াখালীর উত্তর শুল্লিকা এলাকার কামাল উদ্দিনের ছেলে লিটনের সাথে সুমির বিয়ে হয়। বিয়ের সময় নগদ ৫০ হাজার টাকা এবং আসবাবপত্রসহ অন্য মালামাল দেয়া হয়। কিন্তু বিয়ের পর থেকে সুমির ওপর শারীরিক নির্যাতন শুরু করেন লিটন। এ নিয়ে সালিশও হয়েছে। সোমবার সন্ধ্যায় লিটন তাদের ফোন করে জানায় সুমি অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। পরে হাসপাতালে গিয়ে তারা সুমির লাশ দেখতে পান।

সুমির মায়ের অভিযোগ, তার মেয়েকে নির্যাতন চালিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নগরের পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম বলেন, পারিবারিক দাম্পত্য কলহের জেরে শারমিন আক্তার সুমি নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পেয়েছি। শারমিনের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হয়েছে। অভিযোগ পেয়েই রাতে অভিযান চালিয়ে স্বামী লিটনকে আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026
img
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, সামাজিক মাধ্যমে প্রশংসিত অভিষেক Feb 06, 2026
img
‘পুরুষের অযাচিত অধিকারবোধ থামাতে হবে, বাড়িতে এই আলোচনা জরুরি’ বললেন কুমুদ-মনোজ Feb 06, 2026
img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহতের ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের নিন্দা Feb 06, 2026
img
বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ Feb 06, 2026
img
যৌথ অভিযানে গ্রেফতার ৩৬৮, অস্ত্র ও মাদক উদ্ধার Feb 06, 2026
img
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির Feb 06, 2026
img
ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে: সাদিক কায়েম Feb 06, 2026
img
টিকিট ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন দর্শকরা Feb 06, 2026
img
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন Feb 06, 2026
img
চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ Feb 06, 2026