আবরার হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১২টার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার ধস্তাধস্তি ও বাকবিতণ্ডা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কে গিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় পুলিশ এসে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে চলে যেতে বললে তারা সেখানেই অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়।

অবরোধ চলাকালে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) মাসুদ রানা আসেন এবং দ্রুত রাস্তা ছেড়ে না দিলে তারা লাঠিচার্জ করতে বাধ্য হবেন বলে হ্যান্ডমাইকে ঘোষণা দেন। এর কিছুক্ষণ পর সেখানে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ প্রক্টরিয়াল বডি এসে উপস্থিত হন। পরে প্রক্টর তাদের চলে যেতে বললে সন্ধ্যা ৬টায় মশাল মিছিল করার ঘোষণা দিয়ে তারা অবরোধ তুলে নেন। এ সময় তারা পাঁচ দফা দাবি জানান।

তাদের দাবিগুলো হলো- আবরার হত্যার সঙ্গে জড়িত সব খুনিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করতে হবে, এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম যারা চালানো ছাত্রলীগ নামের সেই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, দেশবিরোধী সব চুক্তি বাতিল ও রাবির শিক্ষার্থীদের সব প্রকার হয়রানি ও হুমকি বন্ধ করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026