© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবরার হত্যা: আরও ৩ বুয়েট ছাত্র গ্রেপ্তার

শেয়ার করুন:
আবরার হত্যা: আরও ৩ বুয়েট ছাত্র গ্রেপ্তার
own-reporter
০৮:২৪ পিএম | ০৮ অক্টোবর, ২০১৯

আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- মনিরুজ্জামান মনির (২১), মো. আকাশ হোসেন (২১) ও শামসুল আরেফিন রাফাত (২১)। এই তিনজনকে গ্রেপ্তারের খবর মঙ্গলবার সন্ধ্যায় করেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আরও তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- মনিরুজ্জামান মনির (২১), মো. আকাশ হোসেন (২১) ও শামসুল আরেফিন রাফাত (২১)।

মঙ্গলবার সন্ধ্যায় এই তিনজনকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার তিনজনের মধ্যে মনিরুজ্জামান মনির ও আকাশ হোসেন আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তবে শামসুল আরেফিনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান,  মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর ডেমরা এলাকা থেকে মনিরকে ও গাজীপুরের বাইপাইল থেকে আকাশকে গ্রেপ্তার করে ডিবি। অন্যদিকে বিকাল সাড়ে তিনটায় রাজধানীর জিগাতলা এলাকা থেকে রাফাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনিরুজ্জামান মনির বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আকাশ একই ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের এবং শামসুল আরেফিন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ১৭তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় সোমবার ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন