© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি

শেয়ার করুন:
খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি

ছবি সংগৃহীত

own-reporter-khulna
০১:৫৯ পিএম | ০৯ অক্টোবর, ২০১৯

খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলাসহ ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের ১০ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। চলবে বিকাল ৬টা পর্যন্ত।

খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলাসহ ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের ১০ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। চলবে বিকাল ৬টা পর্যন্ত।

সড়ক দুর্ঘটনা সংক্রান্ত ঘটনায় দুই শ্রমিকের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মবিরতি শুরু করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। জ্বালানি তেল ব্যবসার সঙ্গে যুক্ত মালিক ও শ্রমিকদের ৪টি সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্ম রয়েছে।

এ কর্মসূচির কারণে খুলনা মহানগরীর খালিশপুরের ৩টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে কর্মবিরতির কারণে বুধবার সকাল থেকে ১৫ জেলার সব পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রি ও পরিবহন বন্ধ রয়েছে। ফলে তেলের অভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে যানবাহন চালকদের।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম জানান, খুলনার আড়ংঘাটা থানা এলাকায় ৪ এপ্রিল একটি সড়ক দুর্ঘটনা হয়। ওই দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে ওই ঘটনায় থানায় একটি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ ওই মামলার দুই জন ট্যাংকলরি শ্রমিককে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। এই মামলা প্রত্যাহারের দাবিতে ট্যাংকলরি শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন