© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবরার হত্যা: এজাহারভুক্ত আসামি তোহা গ্রেপ্তার

শেয়ার করুন:
আবরার হত্যা: এজাহারভুক্ত আসামি তোহা গ্রেপ্তার
own-reporter
০৫:০৫ পিএম | ১০ অক্টোবর, ২০১৯

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি হুসেইন মোহাম্মদ তোহাকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে গাজীপুরের মাওনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানান।

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি হুসেইন মোহাম্মদ তোহাকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে গাজীপুরের মাওনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বুয়েট শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপসম্পাদক অমিত সাহাকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি। দুপুর সাড়ে ১২টার দিকে আবরারের রুমমেট মিজানুর রহমান নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গত ৬ অক্টোবর আবরার ফাহাদ হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে চক বাজার থানায় মামলা করেন তার বাবা বরকত উল্লাহ। এ ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। এর মধ্যে ১৩ জনের নাম মামলার এজাহারে রয়েছে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন