© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবরার হত্যা: এজাহারভুক্ত আসামি মাজেদুল সিলেটে গ্রেপ্তার

শেয়ার করুন:
আবরার হত্যা: এজাহারভুক্ত আসামি মাজেদুল সিলেটে গ্রেপ্তার
own-reporter
০২:২৬ পিএম | ১১ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আরো এক আসামিকে সিলেটের শাহ কিরণ এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোর ৪টায় বুয়েটের মেটেরিয়ালস অ্যান্ড মেটালারজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র মো. মাজেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আরো এক আসামিকে সিলেটের শাহ কিরণ এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ভোর ৪টায় বুয়েটের মেটেরিয়ালস অ্যান্ড মেটালারজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র মো. মাজেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত মাজেদুল বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার একজন এজহারভুক্ত আসামি। গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণ ধানমন্ডি ডিবি পুলিশের একটি দল সিলেটের শাহ কিরণ এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার ভোর ৪টার দিকে মাজেদুলকে গ্রেপ্তার করে। তাকে ঢাকায় গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

গ্রেপ্তারকৃত অভিযুক্তকে আজ আদালতে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

ভারতের সঙ্গে সাম্প্রতিক কয়েকটি চুক্তি নিয়ে ফেসবুকে মন্তব্যের সূত্র ধরে শিবির সন্দেহে আবরারকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা ৬ অক্টোবর রাতে আবরারকে পিটিয়ে হত্যা করে।

 

টাইমস/এসআই/এসআই

মন্তব্য করুন