© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শৈলকূপায় বিএনপির ৬ শতাধিক নেতাকর্মী আ. লীগে যোগদান

শেয়ার করুন:
শৈলকূপায় বিএনপির ৬ শতাধিক নেতাকর্মী আ. লীগে যোগদান
district-correspondent
০৮:১৮ পিএম | ১১ অক্টোবর, ২০১৯

ঝিনাইদহের শৈলকূপায় বিএনপির ছয় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। শুক্রবার বিকালে পৌরসভার সাতগাছি গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তারা যোগদান করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা।

ঝিনাইদহের শৈলকূপায় বিএনপির ছয় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। শুক্রবার বিকালে পৌরসভার সাতগাছি গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তারা যোগদান করেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা।

অনুষ্ঠানে শৈলকূপা পৌরসভার ৪নং ওয়ার্ডের সাতগাছি গ্রামের পুরাতন পাড়া, নতুনপাড়া, স্কুলপাড়া ও হাজামপাড়া থেকে ছয় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করে। এদের মধ্যে রয়েছে বিএনপি নেতা সাবেক কমিশনার গোলাম মোস্তফা বাদশা, ওহাব মোল্লা, ফজলুর রহমান, মতিয়ার মোল্লা, রফিকুল ইসলাম, গালিম প্রমুখ।

যোগদান অনুষ্ঠান শেষে এক ভোজসভার আয়োজন করা হয়।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন