© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবরার হত্যা: এজাহারভুক্ত আসামি মোয়াজ গ্রেপ্তার

শেয়ার করুন:
আবরার হত্যা: এজাহারভুক্ত আসামি মোয়াজ গ্রেপ্তার
own-reporter
০৩:৪৬ পিএম | ১২ অক্টোবর, ২০১৯

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোয়াজ আবু হুরায়রা (২০)-কে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে মোয়াজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র মোয়াজ। তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে।

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোয়াজ আবু হুরায়রা (২০)-কে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে মোয়াজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র মোয়াজ। তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে।

৬ অক্টোবর শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। ওই দিন রাত ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করা হয়। নিহত আবরারের বাবা বরকত উল্লাহ্ বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোয়াজ এই মামলার ১৮ নম্বর আসামি।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন