© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেয়ার করুন:
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

own-reporter-chattogram
০৬:০৩ পিএম | ১২ অক্টোবর, ২০১৯

চট্টগ্রাম নগরের অক্সিজেন বালুছড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সাকিব (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় আক্তার ওয়ার্ল্ড ফ্যাশন নামে একটি দোকানে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগরের অক্সিজেন বালুছড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সাকিব (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় আক্তার ওয়ার্ল্ড ফ্যাশন নামে একটি দোকানে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

সাকিব নগরের চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এলাকার মো. আবুল কাশেমের ছেলে

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ওই দোকানে ইলেকট্রিশিয়ানের কাজ করছিলেন সাকিব। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন