© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতের মধ্যে ১১ জন বাংলাদেশি

শেয়ার করুন:
সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতের মধ্যে ১১ জন বাংলাদেশি
own-reporter
০৮:৫৮ পিএম | ১৯ অক্টোবর, ২০১৯

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬ জনের মধ্যে ১১ জন বাংলাদেশি। শনিবার জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে ওমরাহযাত্রীদের বহনকারী একটি ভাড়া করা বাস ও একটি ভারী যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়।

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬ জনের মধ্যে ১১ জন বাংলাদেশি। শনিবার জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে ওমরাহযাত্রীদের বহনকারী একটি ভাড়া করা বাস ও একটি ভারী যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়।

আগুন লেগে যাওয়া গাড়িতে ১৩ জন বাংলাদেশি ছিলেন। এর মধ্যে দুইজন মদিনায় নেমে গিয়েছিলেন বলে শ্রম কল্যাণ উইংয়ের প্রথম সচিব কে এম সালাহউদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিহত ১১ বাংলাদেশির মধ্যে ১০ জনের নাম পেয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। তবে বাস কর্তৃপক্ষ নিহতদের ইকামা নম্বর বা অন্যান্য কোনো তথ্য দিতে পারেনি।

নিহতের শনাক্ত করতে মদিনার আল-মিকাত হাসপাতালে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ টেস্ট ছাড়া মৃত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া সম্ভব নয় বলে জানা গেছে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন