© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওসমানীনগরে ভাইকে আনতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

শেয়ার করুন:
ওসমানীনগরে ভাইকে আনতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রতীকী ছবি

own-reporter-sylhet
০৬:৪০ পিএম | ০৪ নভেম্বর, ২০১৯

সিলেটের ওসমানীনগরে বাইসাইকেলে বাসের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। জেএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে পরীক্ষা কেন্দ্র থেকে আনতে যাচ্ছিল সে।

সিলেটের ওসমানীনগরে বাইসাইকেলে বাসের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। জেএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে পরীক্ষা কেন্দ্র থেকে আনতে যাচ্ছিল সে।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নাজমুল ইসলাম ফাহিম (১৬)। ফাহিম স্থানীয় আটগাঁও গ্রামের মৃত গেদন মিয়ার ছেলে। সে ওসমানীনগর মঙ্গলচণ্ডি নিশাত কান্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

হাইওয়ে পুলিশের এসআই কামরুল ইসলাম জানান, নিহত ফাহিমের ছোট ভাই তাজপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিচ্ছিল। ভাইকে আনতে বাইসাইকেলে করে কেন্দ্রের দিকে যাচ্ছিল ফাহিম। এসময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন