© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গফরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

শেয়ার করুন:
গফরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
own-reporter-mymensingh
০৫:১১ পিএম | ০৫ নভেম্বর, ২০১৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় মিজানুর রহমান (৩০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইজন। সোমবার রাতে গফরগাঁও সরকারি কলেজ হোস্টেলের পাশের খান বাহাদুর ইসমাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় মিজানুর রহমান (৩০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইজন।

সোমবার রাতে গফরগাঁও সরকারি কলেজ হোস্টেলের পাশের খান বাহাদুর ইসমাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার ঘাগড়া-উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন। সে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মৃত বদর উদ্দিনের ছেলে। শিক্ষক মিজানুর রহমান প্রায় ৯ মাস আগে ঐ বিদ্যালয়ে যোগদান করেন।

আহতরা হলেন - মোটরসাইকেল আরোহী সাগর (২০) ও শাকিল (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে পৌর শহরের খান বাহাদুর ঈসমাইল সড়কের গফরগাঁও সরকারি হোস্টেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শিক্ষক মিজানুর রহমান। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে উল্টে যায়। এতে শিক্ষক মিজানুর রহমান, মোটরসাইকেল চালক সাগর ও মোটরসাইকেল আরোহী শাকিল আহত হন।

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় মিজানুর রহমান ও সাগরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক মিজানুর রহমান মারা যান।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, খবর পাওয়ার পর পরই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন