© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পূর্বধলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

শেয়ার করুন:
পূর্বধলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

district-correspondent
০৫:১১ পিএম | ০৬ নভেম্বর, ২০১৯

নেত্রকোনার পূর্বধলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মাইশা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনার পূর্বধলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মাইশা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাইশা উপজেলার ফাজিলপুর এলাকার পাবই গ্রামের আজিজুর ইসলামের মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে মাইশার বাবা তার জেএসসি পরীক্ষার্থী দুই মেয়েসহ মাইশাকে নিয়ে বাড়ি থেকে বের হন। দুই মেয়েকে অটোরিকশায় উঠিয়ে দেওয়ার জন্য শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে আসেন তিনি। এ সময় পেছন থেকে জারিয়াগামী একটি ট্রাক মাইশাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন